বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

দুপুরে আজীবন বহিষ্কার, বিকেলে মঞ্চে প্রধান বক্তা! রাজশাহীতে বিএনপির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

আজকের কথা ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৪৮ পিএম
দুপুরে আজীবন বহিষ্কার, বিকেলে মঞ্চে প্রধান বক্তা! রাজশাহীতে বিএনপির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

বিএনপির বহিষ্কৃত নেতাকে দলীয় মঞ্চে প্রধান বক্তা হিসেবে জায়গা দেওয়ার ঘটনা দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একটি কর্মসূচিতে বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম জুম্মার প্রধান বক্তা হিসেবে উপস্থিত হওয়াকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বুধবার (১১ জুন) দুপুরে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে আজীবনের জন্য বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি। তবে একই দিন বিকেলে জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতারা অভিযোগ তুলেছেন, বহিষ্কৃত নেতাকে মঞ্চে জায়গা দিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা করা হয়েছে। এতে জেলা বিএনপির সিদ্ধান্ত ও শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন তাঁরা।

বিএনপির বহিষ্কৃত নেতা
বিএনপির বহিষ্কৃত নেতাকে দলীয় মঞ্চে প্রধান বক্তা হিসেবে জায়গা দেওয়ার ঘটনা দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

আনোয়ারুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে এক প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে না দেওয়ার অভিযোগ ছাড়াও বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে সেনাবাহিনীর দুই সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। এসব কারণেই তাঁকে ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

‘কলমের পাওয়ার আছে’, বললেন জুম্মা

ঘটনা প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, “কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। কিন্তু আমি তো জনগণের প্রতিনিধি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই থাকব।”

অন্যদিকে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, বহিষ্কারের খবর তিনি জানতেন না বলেই আনোয়ারুলকে অনুষ্ঠানে নেওয়া হয়েছিল।

জেলা ও উপজেলা নেতৃত্বের প্রতিক্রিয়া

পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, “এটা তো বিয়ের দাওয়াত নয়, এটা রাজনৈতিক অনুষ্ঠান। বহিষ্কৃত নেতাকে নিয়ে অংশ নেওয়া দলীয় সিদ্ধান্তের লঙ্ঘন। যারা এই আয়োজন করেছে, তাদের বিষয়টি বোঝা উচিত ছিল।”

রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, “বিকেলের অনুষ্ঠানের বিষয়ে অধ্যাপক নজরুল আমাদের জানিয়েছেন যে তিনি বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলামের বিষয়ে অবগত ছিলেন না।”

বিএনপির বহিষ্কৃত নেতাকে দলীয় মঞ্চে প্রধান বক্তা হিসেবে জায়গা দেওয়ার ঘটনা দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

0 0 votes
রেটিং দিন।
Subscribe
Notify of
guest
0 মন্তব্যসমূহ
Oldest
Newest Most Voted
এলাকার খবর

দুই পরিবারের করুণ মৃত্যু

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত, টানা বৃষ্টিতে বাড়ছে দুর্যোগের শঙ্কা

রশিদ আহমদ, বান্দরবান প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:০৮ পিএম
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত, টানা বৃষ্টিতে বাড়ছে দুর্যোগের শঙ্কা

বান্দরবানের লামায় উপজেলায় টানা ভারী বর্ষণের মধ্যে লামায় পাহাড়ধসে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

এক নজরে লামায় পাহাড় ধসে যা ঘটেছে

  • লামায় পৃথক দুটি পাহাড়ধসে ৫ জন নিহত।
  • নিহতদের মধ্যে একই পরিবারের ৩ সদস্য রয়েছেন।
  • টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে।
  • জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে।

নিহতরা হলেন— আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ার বাসিন্দা মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২), তাদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান (৪), একই এলাকার মো. জুয়েল (৩৪) এবং তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়ায় বিভিন্ন স্থানে ধসের ঝুঁকি তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড় ধসে একটি বসতঘর মাটিচাপা পড়ে। এতে একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

একই সময়ে কাছাকাছি আরেকটি স্থানে পাহাড়ধসে একটি বসতঘর বিধ্বস্ত হলে স্বামী-স্ত্রী নিহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, লামার আজিজনগর এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

এদিকে টানা বর্ষণের কারণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা ২২০টি আশ্রয়কেন্দ্রে অনেক পরিবার আশ্রয় নিলেও, ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার অনেক বাসিন্দা এখনও নিরাপদ স্থানে সরে যেতে অনীহা দেখাচ্ছেন।

অন্যদিকে, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ এবং মোবাইল নেটওয়ার্কও বিঘ্নিত হচ্ছে। ফলে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে বাড়তি সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে।

গেজেট প্রকাশ, কার্যক্রম শুরু

মুরাদনগর ভেঙে নতুন ‘বাঙ্গরা’ উপজেলা, সদর দপ্তর খামারগ্রামে

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, সম্পাদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:২৬ এএম
মুরাদনগর ভেঙে নতুন ‘বাঙ্গরা’ উপজেলা, সদর দপ্তর খামারগ্রামে

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে নতুন ‘বাঙ্গরা’ উপজেলা গঠন করেছে সরকার। খামারগ্রামে সদর দপ্তর, অনুমোদন পেয়েছে ২৪টি সরকারি দপ্তর ও ২৩৮ জন জনবল।

কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে বাঙ্গরা নামে নতুন একটি উপজেলা গঠন করেছে সরকার। নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর নির্ধারণ করা হয়েছে বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের খামারগ্রাম মৌজায়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এক নজরে নতুন উপজেলা বাঙ্গরার গুরুত্বপূর্ণ তথ্য
মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে নতুন বাঙ্গরা উপজেলা গঠন করেছে সরকার।
নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর হবে খামারগ্রাম মৌজায়
প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ২৪টি সরকারি দপ্তর অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন উপজেলায় ৪০ জন কর্মকর্তা১৯৮ জন কর্মচারীসহ মোট ২৩৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ গেজেটের বিশেষ অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভার সিদ্ধান্তের আলোকে নতুন উপজেলাটি গঠন করা হয়েছে।

১০ ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা

নতুন বাঙ্গরা উপজেলা গঠিত হচ্ছে মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে। ইউনিয়নগুলো হলো— শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর (পূর্ব), পূর্বধইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের খামারগ্রাম মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপন করা হবে। ফলে স্থানীয় জনগণ প্রশাসনিক সেবা আরও দ্রুত ও সহজভাবে পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

২৪ সরকারি দপ্তরের অনুমোদন

নতুন উপজেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মোট ২৪টি সরকারি দপ্তরের সাংগঠনিক কাঠামো অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, কৃষি অফিস, উপজেলা প্রকৌশল অফিস, শিক্ষা অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর অন্তর্ভুক্ত রয়েছে।

২৩৮ জন জনবল নিয়োগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ৪০ জন কর্মকর্তা ও ১৯৮ জন কর্মচারীসহ মোট ২৩৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে দ্রুত অফিস স্থাপন, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং অনুমোদিত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন বাঙ্গরা উপজেলা গঠনের মাধ্যমে মুরাদনগরের বিস্তীর্ণ এলাকার মানুষের প্রশাসনিক সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

পলাতক জীবন শেষ

দেবীদ্বারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি তিন বছর পর গ্রেপ্তার

এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম
দেবীদ্বারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি তিন বছর পর গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুজন মিয়া (৩২)কে তিন বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার (৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজামেহার গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য

দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি তিন বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার।
২০২৩ সালে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় আদালত দুই বছরের কারাদণ্ড দেন।
আদালতের রায়ের পর দীর্ঘদিন পলাতক থাকলেও শেষ পর্যন্ত নিজ বাড়ি থেকে ধরা পড়ে।
দেবীদ্বার থানার পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: দেবীদ্বার থানা পুলিশ

গ্রেপ্তার সুজন মিয়া উপজেলার রাজামেহার গ্রামের ধনু মিয়ার ছেলে। পুলিশ জানায়, ২০২৩ সালের ১৬ জুলাই ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে (জিআর নং-৮৬/২৩)।

মামলার বিচার শেষে আদালত সুজন মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ তিন বছর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে সুজন মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
CLOSE X