দেবীদ্বারে সাংবাদিক নেসারসহ ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
দেবীদ্বারে সাংবাদিক নেসারসহ ৮ সাংবাদিক সংবাদ সংগ্রহে গেলে অতর্কিত হামলা, মোবাইল–ক্যামেরা ছিনতাই, ১২ জন আহত
দেবীদ্বারে সাংবাদিক নেসারসহ ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় মোট ১২ জন আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিকরা হলেন—দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির নেছার উদ্দিন, আজকের কুমিল্লার সোহরাব হোসেন, ডাক প্রতিদিনের মো. আনোয়ার হোসেন, আমার দেশের আবু বক্কর ছিদ্দিক, কালবেলার জহিরুল ইসলাম মারুফ, ভোরের দর্পণের মো. শাহজালাল এবং এটিএন (এমসিএল) নিউজের সাইফুল ইসলাম সজিব।
ঘটনার সূত্রপাত হয় উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের পরিবার ও প্রতিবেশী শাহজাহানের পরিবারের দীর্ঘদিনের বিরোধ থেকে। সালিসের অদূরে চা দোকানে বসে সাংবাদিকরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। তখন শাহজাহানের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন অতর্কিত হামলা চালায়।
আহতদের মধ্যে নেসার উদ্দিনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মো. মাঈনুদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেবীদ্বারে সাংবাদিক নেসারসহ ৮ সাংবাদিকের উপর এই সন্ত্রাসী হামলা স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

















