শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা
পশ্চিমবঙ্গ নির্বাচন বিজয়ীদের আওয়ামী লীগের অভিনন্দন বার্তা

ভারতের West Bengal বিধানসভা নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
৮ মে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-এর পক্ষ থেকে এ অভিনন্দন বার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর নেতা Suvendu Adhikari-কেও বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে।
এতে পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৮ মে- ২০২৬ খ্রিঃ
অর্থপাচার নাকি বাণিজ্যিক লেনদেন?
সর্বোচ্চ টাকা পাচারের জন্য বিশ্ব বাটপার ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার : গোলাম মাওলা রনি

বিশ্ব বাটপার ইউনূসের অর্থ ফেরতের বুলি, আড়ালে ১৩ হাজার কোটি টাকা পাচারের রেকর্ড! : সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধির তথ্য তুলে ধরে অর্থপাচার বেড়েছে বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তবে অর্থনীতিবিদদের মতে, ওই আমানতের বড় অংশই অবৈধ বাণিজ্যিক লেনদেন সংশ্লিষ্ট এবং তা সরাসরি অর্থপাচারের সামিল, তারা মনে করেন বিশ্ব বাটপার ইউনুসের শাস্তি হওয়া দরকার।
গোলাম মাওলা রনির বক্তব্যে যা বলা হয়েছে
প্রকৃত সত্য: সুইস ব্যাংকের টাকা মানেই কি পাচার?
- বাণিজ্যিক আমানত: সুইস ন্যাশনাল ব্যাংকের (SNB) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশিদের মোট জমার সিংহভাগই থাকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নামে (যা প্রধানত এলসি বা আমদানির বিপরীতে সুইজারল্যান্ডের ব্যাংকে গ্যারান্টি বা আমানত হিসেবে রাখা হয়)।
- ব্যক্তিগত আমানতের চিত্র ভিন্ন: গত কয়েক বছরের ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশিদের ব্যক্তিগত বা গোপন অ্যাকাউন্টের আমানত সুইস ব্যাংকে ক্রমাগত কমছে।
- ভুল পরিসংখ্যানের ব্যবহার: বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যের উত্থান-পতনের কারণে কেন্দ্রীয় ব্যাংকের বা বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্টে ডলারের পরিমাণ বাড়তে বা কমতে পারে, যা কোনোভাবেই ব্যক্তিগত অর্থপাচারের প্রমাণ নয়।
সরকারের প্রতিক্রিয়া
চিনাডুলী ইউনিয়নে চাঞ্চল্য
জামালপুরে উড়ো চিঠিতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি উড়ো চিঠিতে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সবুজকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি হাতে পান।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষের লোগো সংবলিত একটি খামের ওপর প্রাপক হিসেবে মোহাম্মদ সবুজ ও তার বাবা জাহাঙ্গীর আলমের নাম-ঠিকানা উল্লেখ ছিল। খামের ভেতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা বার্তায় অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চিঠিতে তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে চিঠিতে প্রেরকের কোনো নাম বা পরিচয় উল্লেখ ছিল না।
মোহাম্মদ সবুজ বলেন, “আমি বাড়িতে না থাকায় পরে জানতে পারি, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। বিষয়টি জানার পর ডাকঘরে খোঁজ নিয়েছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে, চিঠিটি ইসলামপুর উপজেলা ডাকঘরের মাধ্যমে এসেছে।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত কিংবা রাজনৈতিকভাবে আমার সঙ্গে কারও এমন কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে এবং কী উদ্দেশ্যে এমনটি করেছে, তা বুঝতে পারছি না। চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।”
তিনি জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে।
এ বিষয়ে জামালপুরের ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জীবিকায়নের সুযোগ পেল কিশোরীরা
দেবীদ্বারে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগির ছানা বিতরণ

কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বারে ব্র্যাকের উদ্যোগে ২৬ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে হাঁস ও মুরগির ছানা বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে দেবীদ্বার উপজেলা ব্র্যাক এরিয়া কার্যালয়ে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ, এরিয়া ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স) ফাতেমা আক্তার, শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) তোবারক হোসেন এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির কর্মকর্তা শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, হাঁস ও মুরগি পালন কিশোরীদের জন্য একটি কার্যকর আয়বর্ধক উদ্যোগ। সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মিত টিকাদানের মাধ্যমে এটি অতিরিক্ত আয়ের উৎস তৈরি করতে পারে। পাশাপাশি পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি উপস্থিত কিশোরীদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস ও মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান এবং পরিচর্যা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়বর্ধক সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও কিশোরীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ব্র্যাকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।





















