৫ আগস্ট হামলার আগের রাতের গোপন আলোচনা প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
৫ আগস্ট হামলার আগে সেনাপ্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে সরাসরি আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
৫ আগস্ট হামলার আগে সেনাপ্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে সরাসরি আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৪ আগস্ট মধ্যরাত পর্যন্ত তিনি নিজে শেখ হাসিনার পাশে ছিলেন এবং তখনকার সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেছিলেন—“সব কিছু ঠিক রাখবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেনাপ্রধান বলেছিলেন—আপনার সুরক্ষার দায়িত্ব আমার। আমি তখন তাঁকে জিজ্ঞাসা করি—আপনি কি পুরো দায়িত্ব নিচ্ছেন? তিনি সোজাসাপটা ‘হ্যাঁ’ বলেন।”
তিনি আরও জানান, সে সময় তিনি পুলিশ প্রধানকে নির্দেশ দেন যেন সেনাপ্রধানের সঙ্গে স্বাধীনভাবে সমন্বয় করে সব স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়। তাঁদের ধারণা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

তবে ৫ আগস্ট ভোরে যা ঘটেছে, তা ছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, “সব আশ্বাস থাকার পরও আপনি দেখেছেন ৫ আগস্ট কী ঘটেছে।”
৫ আগস্ট হামলার আগের রাতে উচ্চপর্যায়ের নিরাপত্তা আলোচনা এবং সেনাপ্রধানের আশ্বাস থাকলেও পরদিন ঘটে যাওয়া ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎকার ফের আলোচনায় এনেছে—কে ছিল ব্যর্থ, কেন নিয়ন্ত্রণে রাখা গেল না সেই ভয়াল ৫ আগস্ট?























