বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ব্যাংকিং ডেস্ক থেকে উদ্যোক্তা—ক্যান্ডেল ব্যবসায় আলো ছড়াচ্ছেন মৌসুমী লোপা

শাহিন ফকির, পিরোজপুর : প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম
ব্যাংকিং ডেস্ক থেকে উদ্যোক্তা—ক্যান্ডেল ব্যবসায় আলো ছড়াচ্ছেন মৌসুমী লোপা
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ব্যাংকের ব্যস্ত দায়িত্ব সামলানোর পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজস্ব পরিচয় গড়ে তুলছেন পিরোজপুরের তরুণ কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা। বর্তমানে তিনি রুপালী ব্যাংকের পিরোজপুর জোনাল অফিসে কর্মরত। চাকরির ফাঁকেই তিনি চালু করেছেন ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও’ নামে একটি অনলাইনভিত্তিক উদ্যোগ, যা অল্প সময়েই স্থানীয়ভাবে সাড়া ফেলেছে।

প্রায় এক বছর আগে শখের বশে ক্যান্ডেল তৈরির প্রতি আগ্রহ জন্ম নেয় তার। সেই আগ্রহকে পেশাদার রূপ দিতে তিনি তিন মাসের একটি অনলাইন কোর্স সম্পন্ন করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজ খুলে ছোট পরিসরে যাত্রা শুরু করেন। শুরুটা সীমিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার তৈরি নান্দনিক ও সুগন্ধি ক্যান্ডেল ক্রেতাদের আকৃষ্ট করতে থাকে।

বর্তমানে তার পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ডেকোরেটিভ ক্যান্ডেল, সুগন্ধি ক্যান্ডেল এবং বিশেষ উপলক্ষভিত্তিক কাস্টমাইজড ক্যান্ডেল। জন্মদিন, বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানে তার পণ্যের চাহিদা বাড়ছে। সম্প্রতি পিরোজপুরের একটি লোকজ মেলায় স্টল দিয়ে সরাসরি বিক্রির সুযোগও তৈরি করেন তিনি, যেখানে ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

চাকরির পাশাপাশি সময় ব্যবস্থাপনার মাধ্যমে পুরো উদ্যোগটি একাই সামলাচ্ছেন লোপা। কাঁচামাল সংগ্রহ, পণ্য তৈরি, প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি—সবকিছুতেই রয়েছে তার সরাসরি সম্পৃক্ততা। তার এই নিষ্ঠা ও পরিশ্রম ইতোমধ্যে অনেকের প্রশংসা কুড়িয়েছে।

তবে তার লক্ষ্য কেবল নিজের সফলতা নয়। তিনি চান, এই উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে। তার বিশ্বাস, দেশে অনেক নারী আছেন যারা দক্ষতা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে পিছিয়ে পড়েন। ঘরে বসেই এমন সৃজনশীল কাজ তাদের জন্য হতে পারে আয়ের একটি কার্যকর মাধ্যম।

ভবিষ্যতে ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও’র অধীনে নারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে তার। এতে অংশগ্রহণকারীরা ক্যান্ডেল তৈরির কৌশল, ডিজাইন, প্যাকেজিং ও অনলাইন মার্কেটিং শিখতে পারবেন। প্রশিক্ষণ শেষে তারা নিজস্ব উদ্যোগে কাজ শুরু করতে পারবেন কিংবা এই প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

মৌসুমী আফরিন লোপা বলেন, “শুরুটা ছিল শখ, এখন এটি আমার স্বপ্ন। আমি চাই আমার এই পথচলা অন্য নারীদেরও অনুপ্রাণিত করুক। যদি আমার মাধ্যমে কয়েকজন নারী স্বাবলম্বী হতে পারেন, সেটাই হবে সবচেয়ে বড় সাফল্য।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে যে কেউ নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

স্বাবলম্বিতার উদ্যোগ

পিরোজপুরে প্রান্তিকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

রেহমান শাহিন, পিরোজপুর প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৪৭ পিএম
পিরোজপুরে প্রান্তিকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

পিরোজপুরে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ ও বিনিয়োগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পিরোজপুর শহরের পার্টি হাউস কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পিরোজপুর শাখা ‘লিড ব্যাংক’ হিসেবে দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংকের ইভিপি মো. জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি-এর সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন তালুকদার।

ইসলামী ব্যাংক বরিশাল জোনের ইভিপি ও জোনপ্রধান মো. সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিরোজপুর শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ঋণগ্রহীতাদের পক্ষ থেকে নারী ও পুরুষ প্রতিনিধি ব্যাংকিং সেবা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা যোগ্য গ্রাহকদের মাঝে ঋণ ও বিনিয়োগের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষক, ভূমিহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এ স্কিমের আওতায় বিশেষ ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

আহত আরও ৩, আটক প্রাইভেটকার

দেবীদ্বারে প্রাইভেটকার-অটোর সংঘর্ষে নিহত ১

এবিএম আতিকুর রহমান বাশার প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১৮ পিএম
দেবীদ্বারে প্রাইভেটকার-অটোর সংঘর্ষে নিহত ১

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় প্রাইভেটকার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব কুরুইন সাহাবুদ্দির বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মোহনপুর গ্রামের নাজমুলের ছেলে সিয়াম (১৫) রয়েছেন। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে দেবীদ্বার থানা-এর ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

মাইলস্টোন ট্রাজেডি

অবশেষে বিশ্ববাটপার ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫২ পিএম
অবশেষে বিশ্ববাটপার ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংসকারী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার আরেক সহযোগী দেশ বিরোধী রাজাকার সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজউকের কর্মকর্তা, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি এবং সাবেক সরকারি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

গত বছরের ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী।

দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বেশিরভাগ বাংলাদেশী সাধারন নাগরিক বলছে এসবই বিশ্ব টাউট ইউনুস গংদের মেটিকুলাস ডিজাইনে করা।

২০২৬ সালের মে মাসে বিশ্ববাটপার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে শুয়োরের মাংস আমদানির চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। এছাড়াও, তাঁর বিরুদ্ধে নতুন মামলার আবেদন এবং বিচার দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×