বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ঝড়-বৃষ্টি ছাড়াই অন্ধকারে কাজিয়াতল: দিনে ১৫ ঘণ্টা লোডশেডিং, খামার ও কৃষিতে বিপর্যয়

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:২১ পিএম
ঝড়-বৃষ্টি ছাড়াই অন্ধকারে কাজিয়াতল: দিনে ১৫ ঘণ্টা লোডশেডিং, খামার ও কৃষিতে বিপর্যয়
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতলসহ প্রায় সব গ্রামে সামান্য বৃষ্টি বা ঝড়ো হাওয়া হলেই দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি এখন এলাকাবাসীর জন্য নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, হালকা বাতাস কিংবা সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়, এমনকি অনেক সময় কোনো ঝড় না থাকলেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

খামারি ও বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৮ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, বাকি সময় থাকতে হচ্ছে অন্ধকারে।

কৃষি ও পোল্ট্রিতে চরম প্রভাব
নিয়মিত লোডশেডিংয়ের কারণে পোল্ট্রি খামারগুলোতে মুরগির বাচ্চা লালন-পালনে মারাত্মক সংকট তৈরি হয়েছে। পাশাপাশি আলু সংরক্ষণসহ বিভিন্ন কৃষি কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।

গরমের এই মৌসুমে বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে মুরাদনগরসহ পুরো কুমিল্লা অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হোক।

রোববার রাতে এ বিষয়ে মুরাদনগর সাব-জোনাল অফিসের এজিএম আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

নওগাঁর পোরশায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৩৩ এএম
নওগাঁর পোরশায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ জেলার পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মোড় থেকে ছাওড় গ্রামে প্রবেশমুখ পর্যন্ত ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

এ সময় পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

মো. মুশফিকুর রহমান তুহিন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১৭ এএম
নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০২৪-২০২৫, ২০২৩-২০২৪, ২০২২-২০২৩ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং এল এল এম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরনো কনফারেন্স কক্ষে ৬ মে ২০২৬ তারিখ বুধবার সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা সাধারণ জনগণের থেকে অনেক বেশি মেধাবী ও জ্ঞানী। তাই তোমাদের দায়িত্বও সাধারণ জনগণের থেকে অনেক বেশি। আমি শুনেছি তোমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তোমরাও ভবিষ্যতে দক্ষতার প্রদর্শনের মধ্য দিয়ে অনেক ভালো জায়গায় থাকবে বলে বিশ্বাস করি। তবে আমি আশা করি তোমরা তোমাদের পেশায় অনেক মানবিক হবে। শুধু পারিশ্রমিকের দিকে না তাকিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের দেশের অনেক দরিদ্র জনগণ রয়েছে, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব তোমাদের। সেইসকল দরিদ্র জনগণকে সচেতন করা এবং আইনি সহায়তা যত সহজে দেওয়া যায়, তা দেওয়ার মতো মানবিক মূল্যবোধ তোমাদের মধ্যে থাকতে হবে।’

মাননীয় উপাচার্য আরও বলেন, জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, তবেই তোমরা ভালো আইনজ্ঞ হতে পারবে। সবশেষে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

দৌলতপুরে কবির শ্বশুরালয় ঘিরে আয়োজনে সমালোচনা

মুরাদনগরে শ্বশুরবাড়িতেই অবহেলায় কবি নজরুল : ব্যানারহীন প্রস্তুতি সভা, ক্ষোভ

ফাহিমা বেগম প্রিয়া প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৩৮ পিএম
মুরাদনগরে শ্বশুরবাড়িতেই অবহেলায় কবি নজরুল : ব্যানারহীন প্রস্তুতি সভা, ক্ষোভ

কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত, সেখানে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা ব্যানার ছাড়াই অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভা আগামী ২৫ মে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনকে সামনে রেখে আয়োজন করা হয়। তবে গুরুত্বপূর্ণ এ আয়োজনে কোনো ব্যানার বা দৃশ্যমান প্রস্তুতি না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, দৌলতপুর জাতীয় কবির জীবনের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। বিশেষ করে এটি কবির শ্বশুরালয় হওয়ায় এখানকার আয়োজন আরও মর্যাদাপূর্ণ হওয়া উচিত ছিল।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা চলছে। অনেকেই এটিকে জাতীয় কবির প্রতি অবহেলা হিসেবে দেখছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল আশা করছে, ভবিষ্যতে দৌলতপুরে নজরুলকে ঘিরে আয়োজনগুলো আরও গুরুত্ব ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করা হবে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×