বিটিআরসির সিদ্ধান্ত স্থগিত, আপিল বিভাগের আদেশে স্বস্তি

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে চ্যানেলটির সম্প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর চ্যানেল ওয়ানকে আপিল দায়েরের অনুমতি দেওয়া হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যার কিছু পর বন্ধ হয়ে যায়, যখন তৎকালীন সরকার এর ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করে। এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয় এবং চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে মামলা দায়ের করে। তবে সে সময় আবেদন খারিজ হয়ে যায়।
চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানান, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর পুনরায় বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে চেম্বার জজ আপিল করার অনুমতি দেন।
আদালতের এ আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, অন্যায়ভাবে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়েছিল এবং আদালতের এ সিদ্ধান্ত ন্যায়বিচারের প্রতিফলন।
মেসির বিশ্বরেকর্ডের রাত আজ!
আজ রাতে অস্ট্রিয়া বধের মিশনে নামছে আর্জেন্টিনা: মেসির সামনে এককভাবে বিশ্বরেকর্ড গড়ার ঐতিহাসিক সুযোগ!

আজ রাতে অস্ট্রিয়া বধের মিশনে নামছে আর্জেন্টিনা: মেসির সামনে এককভাবে বিশ্বরেকর্ড গড়ার ঐতিহাসিক সুযোগ!
এক জয়েই নকআউটের টিকিট!
মেসির সামনে ইতিহাসের মহানায়ক হওয়ার সুযোগ
৪৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রতিশোধের লড়াই!
দুই দলের সম্ভাব্য খেলোয়াড় একাদশ (Line-up)
- গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
- রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো।
- মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
- আক্রমণভাগ: লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।
- গোলরক্ষক: আলেকজান্ডার শ্লেগার।
- রক্ষণভাগ: স্টিফান পশ, ফিলিপ লিনহার্ট, ডেভিড আলাবা, ফিলিপ ম্লেনে।
- ডিফেনসিভ মিডফিল্ড: কনরাড লাইমার, নিকোলাস সাইওয়াল্ড।
- অ্যাটাকিং মিডফিল্ড: রোমানো শ্মিড, জাভার শ্লেগার, মার্সেল সাবিৎজার।
- আক্রমণভাগ: সাসা কালাদজিচ (অথবা মার্কো আরনাউটোভিচ)।
বাংলাদেশে যেভাবে লাইভ দেখবেন ম্যাচটি
ভিডিও ফুটেজে মিলল সূত্র
আবু বকর হত্যা চেষ্টা মামলায় দেবীদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুলছাত্র আবু বকরের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় দেবীদ্বারের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আলাউদ্দিন ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণের ভিত্তিতে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবু বকরের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আলাউদ্দিন ফকিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকালে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ফকির দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের ফকির বাড়ির বাসিন্দা। তিনি সাবেক পৌর কমিশনার মরহুম আবু হানিফের ছেলে।
রাজনৈতিকভাবে তিনি সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া ২০২৩ সালে দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার নিউমার্কেটের মজুমদার প্লাজায় অবস্থিত তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ইলেকট্রিক’ থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেবীদ্বার কলেজ রোড এলাকায় স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
ওই ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন।
মামলায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজাহারভুক্ত ৭৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। মামলায় মো. আলাউদ্দিন ফকিরকে সন্দেহভাজন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আহত আবু বকর এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে আবু বকর হত্যা চেষ্টা মামলায় আলাউদ্দিন ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।”
ফুটপাত-নালা উদ্ধার নির্দেশ
নালা দখল করে দোকান নির্মাণ, ক্ষোভ ঝাড়লেন সিডিএ চেয়ারম্যান

ফুটপাত ও পানি নিষ্কাশনের নালা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সোমবার সকালে অক্সিজেন-কুয়াইশ সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
চেয়ারম্যানের কঠোর বার্তা
সিডিএ চেয়ারম্যান বলেন, সড়কের দুই পাশে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ফুটপাত দখল করে রেখেছে। কোথাও কোথাও নালার মুখ ময়লা-আবর্জনা ও স্থাপনা দিয়ে বন্ধ করে দেওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না। ফলে সড়কে পানি জমে দ্রুত রাস্তার ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, “অপকর্ম করবে কিছু মানুষ, আর দায় নিতে হবে সিডিএকে—এটা হতে পারে না। রাস্তার পানি যে পথে নালায় যাওয়ার কথা, সেই পথই অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।”
বেলায়েত হোসেন জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নালা উন্মুক্তকরণ এবং পানি চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দোকানের সামনে রাখা অবৈধ ভ্যানগাড়ি সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।
তিনি বলেন, “আমাদের প্রকৌশলীরা যেভাবে রাস্তা ও নালার নকশা তৈরি করেছেন, সেগুলো ঠিকভাবে রক্ষা না করলে পানি জমবেই। পরে সেই দায় এসে পড়ে সিডিএর ওপর। বাস্তবে আমরা নিজেরাই অনেক সময় সমস্যার জন্ম দিচ্ছি।”
স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দোকানের সামনে ময়লা-আবর্জনা, পলিথিন ও বর্জ্য ফেলা যাবে না। নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে।
পরিদর্শনকালে তিনি সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও সচিব মাহবুবউল করিমকে নালার ওপর অবৈধভাবে নির্মিত ঢালাই অপসারণ, দখলমুক্তকরণ এবং প্রয়োজনীয় স্থানে নতুন স্ল্যাব স্থাপনের নির্দেশ দেন। পাশাপাশি পরিবেশ দূষণ ও ময়লা ফেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
























