বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ফের উঠে দাঁড়াচ্ছেন শেখ হাসিনা: মিথ্যা মামলায় রাজনৈতিক নেত্রীকে কাঠগড়ায় তোলার চেষ্টা?

আজকের কথা ডেস্ক প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:৪০ পিএম
ফের উঠে দাঁড়াচ্ছেন শেখ হাসিনা: মিথ্যা মামলায় রাজনৈতিক নেত্রীকে কাঠগড়ায় তোলার চেষ্টা?
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র- বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘমেয়াদী সরকারপ্রধান শেখ হাসিনাকে আবারও এক অশুভ চক্রান্তের মুখোমুখি করা হচ্ছে। এবার সরাসরি ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল’ গঠনের দাবি উঠেছে—যেখানে শেখ হাসিনার নামও টেনে আনা হয়েছে। বিষয়টি শুধু দুঃখজনকই নয়, রাষ্ট্রীয়ভাবে গভীরভাবে উদ্বেগজনক।

এই ষড়যন্ত্র কাদের নেতৃত্বে?
কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিদেশি সংবাদমাধ্যম ও স্থানীয় রাজনীতিতে ব্যর্থ একাংশ এখন এই মামলাকে সামনে এনে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়। তাঁদের মূল লক্ষ্য একটাই—শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হেয় করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা স্তব্ধ করা।

মুক্তিযুদ্ধবিরোধীরা কি আবার সক্রিয়?
যেসব শক্তি একাত্তরের পরাজয় মেনে নিতে পারেনি, যারা এখনো পাকিস্তানি প্রেতাত্মার হয়ে কথা বলে—তাদের ছায়া এই ষড়যন্ত্রে স্পষ্ট। শেখ হাসিনাই তো সেই নেতা, যিনি ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আজ সেই নেতাকেই যুদ্ধাপরাধী সাজানোর চেষ্টা—এ যেন ইতিহাসের নির্মম পরিহাস।

জনগণের সমর্থন শেখ হাসিনার সাথেই
দেশের মানুষ জানে, শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধ বা মানবতাবিরোধী অপরাধের অংশ ছিলেন না—বরং তিনি ছিলেন প্রতিরোধের নেত্রী। এমন অভিযোগ শুধু হাস্যকর নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। সাধারণ জনগণ, বুদ্ধিজীবী, সাংবাদিক সমাজ ও ছাত্রসমাজ এর প্রতিবাদে রাস্তায় নেমেছে।

আন্তর্জাতিক আদালতের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
যে আদালতের কথা বলা হচ্ছে, সেটি আদৌ কোনো স্বীকৃত বা বৈধ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়। বরং এটি একটি প্রাইভেট উদ্যোগ—যেখানে একটি গোষ্ঠী নিজেদের মত করে বিচার বসাচ্ছে। আন্তর্জাতিক আইনের কোনো ভিত্তি নেই এতে, এবং বাংলাদেশ সরকার এই ভুয়া আদালতকে ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে।

  • শেখ হাসিনার পক্ষে এক জাগরণ
    এই সময় একটাই প্রশ্ন—দেশের মানুষ কি বসে থাকবে? না। বাংলাদেশ জেগে উঠেছে, আবার। যেভাবে এক সময় যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে রাজপথ কাঁপিয়েছিল, এবার শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে জাতি বলছে—”এবার ষড়যন্ত্র রুখে দাও”।

ষড়যন্ত্রের জবাব দেবে বাংলাদেশ

যারা মনে করছে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরানো যাবে—তারা বাংলাদেশকে এখনো চেনে না। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ সব সময় সঠিক নেতৃত্বের পাশে থেকেছে। আজও থাকবে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

আহত আরও ৩, আটক প্রাইভেটকার

দেবীদ্বারে প্রাইভেটকার-অটোর সংঘর্ষে নিহত ১

এবিএম আতিকুর রহমান বাশার প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১৮ পিএম
দেবীদ্বারে প্রাইভেটকার-অটোর সংঘর্ষে নিহত ১

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় প্রাইভেটকার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব কুরুইন সাহাবুদ্দির বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মোহনপুর গ্রামের নাজমুলের ছেলে সিয়াম (১৫) রয়েছেন। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে দেবীদ্বার থানা-এর ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

মাইলস্টোন ট্রাজেডি

অবশেষে বিশ্ববাটপার ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫২ পিএম
অবশেষে বিশ্ববাটপার ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংসকারী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার আরেক সহযোগী দেশ বিরোধী রাজাকার সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজউকের কর্মকর্তা, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি এবং সাবেক সরকারি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

গত বছরের ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী।

দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বেশিরভাগ বাংলাদেশী সাধারন নাগরিক বলছে এসবই বিশ্ব টাউট ইউনুস গংদের মেটিকুলাস ডিজাইনে করা।

২০২৬ সালের মে মাসে বিশ্ববাটপার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে শুয়োরের মাংস আমদানির চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। এছাড়াও, তাঁর বিরুদ্ধে নতুন মামলার আবেদন এবং বিচার দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

কর্মদক্ষতায় বদলাচ্ছে প্রশাসনিক চিত্র

বাহুবলে জনসেবায় প্রশংসিত ইউএনও উজ্জ্বল রায়

নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:২৬ পিএম
বাহুবলে জনসেবায় প্রশংসিত ইউএনও উজ্জ্বল রায়

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রশাসনে মানবিকতা, সততা ও কর্মদক্ষতার নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়। দায়িত্ব গ্রহণের পর থেকেই জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক স্বচ্ছতা, দ্রুত সেবা নিশ্চিতকরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করছেন ইউএনও উজ্জ্বল রায়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

উপজেলায় অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা, মাদক কারবার, অবৈধ ইটভাটা ও যানজট নিরসনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। এছাড়া খাল উদ্ধার ও পরিবেশ রক্ষায়ও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান ইউএনও উজ্জ্বল রায়। অনেক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তাও করছেন তিনি।

সেবা নিতে আসা কয়েকজন জানান, ইউএনও উজ্জ্বল রায় আচরণে ভদ্র, সৎ ও দায়িত্বশীল একজন কর্মকর্তা। সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন।

ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, “একজন প্রশাসনিক কর্মকর্তা এতটা জনবান্ধব হতে পারেন, তা উজ্জ্বল রায়কে না দেখলে বোঝা যেত না।”

এ বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”

স্থানীয় সচেতন মহলের মতে, মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের মাধ্যমে বাহুবলে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইউএনও উজ্জ্বল রায়।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×