শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

স্বর্গের ছোঁয়া কুমিল্লার ডালপা বিল: বর্ষায় সৌন্দর্যে ভাসছে প্রকৃতি

Mohammad Shariful Alam Chowdhury প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ২:২২ পিএম
স্বর্গের ছোঁয়া কুমিল্লার ডালপা বিল: বর্ষায় সৌন্দর্যে ভাসছে প্রকৃতি

Oplus_16777216

google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ডালপা বিল—কুমিল্লার মুরাদনগরের এক অনন্য প্রাকৃতিক রত্ন। বর্ষা এলেই এই বিল পানিতে থইথই করে, চারপাশে ছড়িয়ে পড়ে সবুজ ও শান্তির এক অপরূপ পরিবেশ। এই সময়টায় ডালপা বিলে প্রতিদিন হাজারো দর্শনার্থীর পদচারণা ঘটে, যারা প্রকৃতির কোলে কিছুটা প্রশান্তি খুঁজতে আসেন।

ডালপা বিল কোথায় এবং কেন এত জনপ্রিয়?

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এলাকার সংযোগস্থলে অবস্থিত এই বিল। হাওরের মতো বিশাল আয়তনের বিলটি আষাঢ়-শ্রাবণ-ভাদ্রে পরিপূর্ণ থাকে জলে, আর শুষ্ক মৌসুমে রূপ নেয় সবুজ ফসলের রাজ্যে।

ডালপা বিল
স্বর্গের ছোঁয়া কুমিল্লার ডালপা বিল: বর্ষায় সৌন্দর্যে ভাসছে প্রকৃতি। ছবি : দৈনিক আজকের কথা।

পর্যটকদের আকর্ষণ কী?

  • সবুজ পথের ভেতর দিয়ে পানির মাঝে হাঁটার অভিজ্ঞতা
  • পানিতে প্রতিফলিত মেঘ, পাখির ছায়া আর সন্ধ্যার আলো
  • নৌকা ভ্রমণ ও বিল ভ্রমণের সুযোগ
  • স্থানীয় দোকানে মুখরোচক খাবার
  • বিলের মাঝখানে ফ্লোটিং রেস্টুরেন্ট তৈরির পরিকল্পনা

কী বলছেন স্থানীয়রা ও প্রশাসন?
ডালপা বিলে গড়ে উঠেছে দোকানপাট, কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন অনেকেই।

সমিতির সভাপতি আবুল কালাম জানান, প্রতিদিন ৮-১০ হাজার দর্শনার্থী আসছেন এই বিলে। সাবেক সভাপতি স্বপন মিয়া জানিয়েছেন, শিগগিরই বিলের মধ্যে ফ্লোটিং রেস্টুরেন্ট চালু হবে, যেখানে থাকবে বাংলা ও চাইনিজ খাবার।

ডালপা বিল
স্বর্গের ছোঁয়া কুমিল্লার মুরাদনগর, বর্ষায় সৌন্দর্যে ভাসছে প্রকৃতি। ছবি : দৈনিক আজকের কথা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, “পর্যটন সুবিধা বাড়াতে তথ্য সংগ্রহ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

পর্যটকদের অভিমত-

দেবীদ্বার থেকে আসা মো. আল আমিন বলেন—
“আমি বিশ্বাস করতে পারছিলাম না কুমিল্লাতেই এমন সুন্দর বিল আছে। দাঁড়িয়ে মনে হচ্ছিল, যেন স্বর্গে এসে পড়েছি।”

ডালপা বিল
স্বর্গের ছোঁয়া কুমিল্লার টাঙ্গুয়ার বিল: বর্ষায় সৌন্দর্যে ভাসছে প্রকৃতি। ছবি : দৈনিক আজকের কথা।

এ বিল হতে পারে কুমিল্লার বড় পর্যটন কেন্দ্র
ডালপা বিলের এই প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড় এবং স্থানীয় উদ্যোগ প্রমাণ করে, এটি শুধু মুরাদনগরের নয়—পুরো কুমিল্লার সম্ভাবনাময় একটি পর্যটন স্পট। উপযুক্ত সরকারি ও বেসরকারি সহায়তা পেলে ডালপা বিল হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র।

পর্যটকদের আনন্দ ও কর্মসংস্থান

প্রতিদিন প্রায় ৮-১০ হাজার দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই বিলে। মাঝখানে গড়ে উঠেছে দোকানপাট, নৌকাভ্রমণের ব্যবস্থা আর স্থানীয় তরুণদের নিরাপত্তা টিম—সব মিলিয়ে জমে উঠেছে এক উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীরা বলছেন, কুমিল্লায় এমন নয়নাভিরাম বিল আর দ্বিতীয়টি নেই।

মুরাদনগরের আরো একটি ঐতিহ্যবাহী স্থান নিয়ে জানতে পড়তে পারেন এ প্রতিবেদনটি-

তিন জেলার তিন দিকে, এক সেতু! তিতাসের বুকে জেগে ওঠা বিস্ময় ‘ওয়াই সেতু’ এখন পর্যটকের পছন্দের শীর্ষে

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

এলাকার খবর

সীতাকুণ্ডে অভিমানে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা

ইমাম হোসেন ইমন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:৪৯ এএম
সীতাকুণ্ডে অভিমানে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা

অভিমানে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা ঘটনা নিয়ে পরস্পর বিরোধী মিশ্র বক্তব্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানাজায়, চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের মাজার গেইট নিউ রাজাপুর এলাকার নাসরিন আক্তার প্রিয়া (২৮) নামের এক গৃহবধুর অভিমান করে আত্মহত্যা করেছে। নাসরিন আক্তার প্রিয়া কুমিরা রোজ গার্ডেন স্কুলের শিক্ষক নুর নবী জনির স্ত্রী।

স্থানীয় সূত্ৰে জানা যায়, সংসাৱ জীবনে সন্তানেৱ আশায় শিক্ষকেৱ দাম্পত্য জীবনে মান অভিমান চলছিল। তেমনিভাবে বাকবিতন্ডকে কেন্দ্ৰ আত্নহত্যাৱ পথ বেছে নেন শিক্ষকেৱ স্ত্ৰী। দীৰ্ঘক্ষন খোজাঁখূজিঁৱ পৱ ঝুলন্ত অবস্থায় গৃহবধুৱ দেহ পাওয়া যায় বলে জানান স্থানীয় শিক্ষক ইমাম হোসেন।

তিনি বলেন ৭ বছৱেৱ সংসাৱ জীবনে তেমন কোন দ্বন্দ ছিল না তবে সন্তান না থাকায় স্বামী স্ত্ৰীৱ মধ্যে হতাশা কাজ কৱত এই হতাশা হতে আত্নহত্যাৱ ঘটনা ঘটতে পাৱে বলে জানান তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানাৱ ও সি তদন্ত আলমগীৱ হোসেন বলেন,স্থানীয়দেৱ থেকে খবৱ পেয়ে গৃহবধুৱ মৱদেহ উদ্ধাৱ কৱা হয়েছে ময়না তদন্তের জন্য মৱদেহ মৰ্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্ৰহন করা হবে বলে জানান তিনি।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুড়ে ফেলা, ভিডিও ভাইরালের পর সেই তরুণ আটক

খাদিজা বেগম, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৫২ পিএম
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুড়ে ফেলা, ভিডিও ভাইরালের পর সেই তরুণ আটক

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, ভাইরাল ভিডিওর সূত্র ধরে তরুণ আটক

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটক মোহাম্মদ আলী নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, ‘অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে তার সঙ্গে একটি ইট ঝুলিয়ে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নদীতে ছুড়ে ফেলছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।

     ঘটনাটির মূল দিক

  • কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগ।
  • ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
  • ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ।
  • নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে আটক।
  • আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আজকের কথা ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:২৩ পিএম
দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তারর নাম নাজমুল হোসেন, বয়স (২৫)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২ টার দিকে রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাওয়ার টিলার নিয়ে নিজের জমি চাষ দিতে যায় নাজমুল হোসেন। দুপুর ২ টার দিকে বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয়। এসময় মা‌ঠে কাজ কর‌ছি‌লেন নাজমুল হোসেন। মাঠেই বজ্রপাতে মারাত্মক ভাবে আহত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×
CLOSE X