এনজিও ঋণের চাপে আত্মহত্যা: রাজশাহীতে একই পরিবারের চারজনের হৃদয়বিদারক মৃত্যু

মিনারুল ইসলাম তার স্ত্রী মনিরা বেগম (৩২), ছেলে মাহিন (১৩) এবং কন্যা মিথিলা (১.৫) হত্যা করে আত্মহত্যা করেছেন। ছবি : সংগৃহিত।
এনজিও ঋণের চাপে আত্মহত্যা- মিনারুল ইসলাম ও তার পরিবার ঋণের চাপের কারণে জীবন শেষ করার পথ বেছে নিলেন; বাকি গ্রামের মানুষ শোকস্তব্ধ
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামে এনজিও ঋণের চাপে আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম তার স্ত্রী মনিরা বেগম (৩২), ছেলে মাহিন (১৩) এবং কন্যা মিথিলা (১.৫)। ধারনা করা হচ্ছে এ আত্মহত্যা হতাশা থেকে করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদের পাশে পাওয়া চিরকুটে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ আগস্ট বিকেলে দুটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা মিনারুলকে ঋণ পরিশোধের জন্য চাপ দেন এবং আলটিমেটাম দেন। ১৫ আগস্ট সকালে মিনারুলের ঘর থেকে চারজনের নিথর দেহ উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘আমরা মরে গেলাম, ঋণের দায়ে আর খাবারের অভাবে।’
মৃত্যুর আগের দিন মিনারুল দিনভর টাকা সংগ্রহের চেষ্টা করেছেন। স্থানীয়রা জানায়, তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে বসে নিজের বাবাকে ফোন করে বলেছিলেন, ‘আমার জন্য আপনাকে আর ছোট হতে হবে না, মানুষের কাছে খারাপ হতে হবে না। আমি খুব ধারদেনার মধ্যে আছি, আমাকে মাফ করে দিয়েন।’
পুলিশ জানিয়েছে, মিনারুল প্রায় এক বছর আগে টিএমএসএস থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। নিয়মিত কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ছিল মাত্র ২,২৫০ টাকা। ধারণা করা হচ্ছে, অন্য এনজিও এবং স্থানীয় ঋণও তাকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলে দিয়েছিল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, গ্রামে বিভিন্ন এনজিও ঋণ দেয়ার পাশাপাশি চাপ প্রয়োগ করে ঋণগ্রহীতাদের। কেউ একটি এনজিও থেকে ঋণ শোধ করতে গিয়ে অন্য এনজিও থেকে ঋণ নেন, যার ফলে ঋণের চক্র চলতে থাকে এবং হতাশা বৃদ্ধি পায়।
মোছা রোজিনা বেগম নামের স্থানীয় এক নারী বলেন, ‘মাসে ১৫ হাজার টাকার আয় থাকা ব্যক্তি যদি ১০ হাজার টাকা কিস্তি দেয়, তাহলে সংসার কীভাবে চলবে? অনেকেই সহজেই ঋণ পেয়ে নেশা বা জুয়ার মধ্যে টাকা শেষ করে দেয়, পরে ঋণের চাপ বৃদ্ধি পায়।’
পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ জানান, মিনারুলের ছোট মেয়ের অসুস্থতার কারণে পরিবার আবার ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। তিনি আরও জানান, এলাকার মাদক ও জুয়া বিস্তারও বিষয়টিকে জটিল করে তুলেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘প্রাথমিকভাবে ধারদেনার চাপের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
এনজিও ঋণের চাপে আত্মহত্যা- এই ঘটনাটি আবারও প্রমাণ করছে, ঋণগ্রস্তদের ওপর অতিরিক্ত চাপ ও সমর্থনের অভাব কতটা বিপজ্জনক হতে পারে।

সীতাকুণ্ডে অভিমানে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা

অভিমানে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা ঘটনা নিয়ে পরস্পর বিরোধী মিশ্র বক্তব্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানাজায়, চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের মাজার গেইট নিউ রাজাপুর এলাকার নাসরিন আক্তার প্রিয়া (২৮) নামের এক গৃহবধুর অভিমান করে আত্মহত্যা করেছে। নাসরিন আক্তার প্রিয়া কুমিরা রোজ গার্ডেন স্কুলের শিক্ষক নুর নবী জনির স্ত্রী।
স্থানীয় সূত্ৰে জানা যায়, সংসাৱ জীবনে সন্তানেৱ আশায় শিক্ষকেৱ দাম্পত্য জীবনে মান অভিমান চলছিল। তেমনিভাবে বাকবিতন্ডকে কেন্দ্ৰ আত্নহত্যাৱ পথ বেছে নেন শিক্ষকেৱ স্ত্ৰী। দীৰ্ঘক্ষন খোজাঁখূজিঁৱ পৱ ঝুলন্ত অবস্থায় গৃহবধুৱ দেহ পাওয়া যায় বলে জানান স্থানীয় শিক্ষক ইমাম হোসেন।
তিনি বলেন ৭ বছৱেৱ সংসাৱ জীবনে তেমন কোন দ্বন্দ ছিল না তবে সন্তান না থাকায় স্বামী স্ত্ৰীৱ মধ্যে হতাশা কাজ কৱত এই হতাশা হতে আত্নহত্যাৱ ঘটনা ঘটতে পাৱে বলে জানান তিনি।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানাৱ ও সি তদন্ত আলমগীৱ হোসেন বলেন,স্থানীয়দেৱ থেকে খবৱ পেয়ে গৃহবধুৱ মৱদেহ উদ্ধাৱ কৱা হয়েছে ময়না তদন্তের জন্য মৱদেহ মৰ্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্ৰহন করা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুড়ে ফেলা, ভিডিও ভাইরালের পর সেই তরুণ আটক

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, ভাইরাল ভিডিওর সূত্র ধরে তরুণ আটক
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক মোহাম্মদ আলী নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, ‘অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে তার সঙ্গে একটি ইট ঝুলিয়ে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নদীতে ছুড়ে ফেলছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।
ঘটনাটির মূল দিক
- কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগ।
- ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
- ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ।
- নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে আটক।
- আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তারর নাম নাজমুল হোসেন, বয়স (২৫)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২ টার দিকে রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাওয়ার টিলার নিয়ে নিজের জমি চাষ দিতে যায় নাজমুল হোসেন। দুপুর ২ টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় মাঠে কাজ করছিলেন নাজমুল হোসেন। মাঠেই বজ্রপাতে মারাত্মক ভাবে আহত হন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।























