ছোট্ট সাদিয়া ইসলাম সাবা : এ,কে স্কুল এন্ড কলেজে পড়ার স্বপ্নে চোখভরা আলো, কিন্তু বাধা অর্থাভাব

সাদিয়া ইসলাম সাবা। ছবি : আজকের কথা
ছোট্ট সাদিয়া ইসলাম সাবা : এ,কে স্কুল এন্ড কলেজে পড়ার স্বপ্নে চোখভরা আলো, কিন্তু বাধা অর্থাভাব
ছোট্ট সাদিয়ার জেদ : “আমি পড়বো শুধু এ,কে স্কুলে।”
কিছু স্কুল ছোট্ট সাদিয়াকে বিনা বেতনে ভর্তি করাতে চাইলেও, সে রাজি হয়নি।
মিষ্টি কণ্ঠে একরকম জেদ করেই বলে—
“না, আমি পড়বো শুধু এ,কে স্কুলেই।”
তার সেই দৃঢ়তা শুনে মা–বাবার চোখে জল আসে,
তবু তারা মেয়ের জেদ ভাঙাতে পারেন না—কারণ সেই জেদে আছে এক শিশু হৃদয়ের স্বপ্ন, বিশ্বাস আর অনন্ত ভালোবাসা।
ছোট্ট সাদিয়া ইসলাম সাবা—দশ বছরের এক নিষ্পাপ শিশু, যার চোখে স্বপ্নের আলো আর মুখে অদ্ভুত দৃঢ়তা।
প্রতিদিন সকালে হাসিমুখে সে মাকে বলে,
“আমি এ,কে স্কুলে পড়বো।”
একটি ছোট্ট শিশুর এই সরল ইচ্ছা হয়তো সাধারণ মনে হতে পারে,
কিন্তু এর পেছনে আছে এক কষ্টের গল্প,
যা শুনলে যে কারও চোখ ভিজে উঠবে।
সাদিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে।
বাবা-মায়ের সঙ্গে এখন তারা ঢাকার শনি আখড়ায় ভাড়া বাসায় থাকেন।
সাদিয়ার ছোট বোন সাবিহা ইসলাম—এই এলাকারই স্টার লাইট নামক এক প্রাইভেট প্রাইমারি স্কুলে পড়তে চায়।
কিন্তু সেই স্বপ্ন পূরণের সাধ্য তার বাবা-মায়ের আর নেই।
বাবা বর্তমানে বেকার, আর মা গৃহকর্মীর কাজ করেন। তাছাড়া অন্যের অধিকারের জন্য দিনরাত লিখেন, ছুটে বেড়ান—কিন্তু নিজের মেয়ের শিক্ষার অধিকারটা যেন এখন তাদের নাগালের বাইরে।
সংসার চলে টানাটানির ভেতর দিয়ে।
তবু কেউ জানে না তাদের এই কষ্টের কথা।
মা–বাবা লজ্জা ও আত্মসম্মানের কারণে কারও কাছে বিষয়টি প্রকাশ করতে পারেন না।
তারা চান না কেউ জানুক—তাদের ছোট্ট মেয়েটির স্কুলে ভর্তি হওয়ার টাকাটুকুও জোগাড় করা তাদের জন্য কত কঠিন হয়ে পড়েছে।
এলাকার কয়েকটি স্কুল সাদিয়া ইসলাম সাবাকে বিনা বেতনে ৭ম শ্রেণিতে ভর্তি করানোর প্রস্তাব দিয়েছে।
কিন্তু সাদিয়া দৃঢ় কণ্ঠে বলেছে—
“না, আমি পড়বো শুধু এ,কে স্কুলে।”
তার চোখে সেই কথাগুলো উচ্চারণের সময় এমন এক আলো জ্বলে,
যা হয়তো অনেক বড় মানুষের মনও গলিয়ে দিতে পারে।
মা ফাহিমা বেগম প্রিয়া অশ্রুসিক্ত চোখে বলেন,
“আমরা হয়তো টাকায় গরিব, কিন্তু মেয়ের স্বপ্নে আমরা গরিব নই। আমি প্রতিদিন অন্যের অধিকার নিয়ে লিখি, কিন্তু নিজের মেয়েকে পছন্দের স্কুলে ভর্তি করাতে না পারার কষ্টটা বুকের ভেতর পাথর হয়ে জমে আছে।”
আজ ছোট্ট সাদিয়া ইসলাম সাবার হাতে বই নেই, ব্যাগ নেই, ইউনিফর্ম নেই—তবু তার চোখে আছে জানার তৃষ্ণা।
✨ যদি এ,কে স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ মানবিকতার জায়গা থেকে একটুখানি স্নেহের হাত বাড়িয়ে দেন,
বিনা বেতনে সাদিয়া ইসলাম সাবাকে পড়ার সুযোগ করে দেন,
তবে শুধু এক শিশুর নয়—একটি অসহায় পরিবারের ভবিষ্যৎও আলোকিত হয়ে উঠবে।
কারণ, এক শিশুর স্বপ্নের পেছনে যে ভালোবাসা থাকে,
তা কোনো আর্থিক মূল্যে মাপা যায় না—
এটাই এক জাতির আশার প্রতীক।
আন্দোলনের পরদিনই নতুন পদায়ন
শিক্ষার্থীদের আন্দোলনের ২৪ ঘণ্টা না পেরোতেই কুমিল্লা মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন

জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের আয়োজনকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচিত কুমিল্লা সরকারি মহিলা কলেজে সাত শিক্ষককে বদলির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এখনো না থামতেই ছয়জন নতুন শিক্ষককে পদায়ন ও বদলির আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখযোগ্যভাবে, সাত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির পরদিনই এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে নতুন এই পদায়নের নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন পদায়ন পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তফা সারওয়ার খান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মতিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. খালেদ ইকবাল জুয়েল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইসরাফুল ইসলাম ভূঁইয়া এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাবিব উল্লাহ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বদলিকৃত একাধিক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি পুনর্বিবেচনার আগেই নতুন শিক্ষকদের পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, জলাবদ্ধতার মতো দীর্ঘদিনের নাগরিক সমস্যার দায় শিক্ষকদের ওপর চাপিয়ে দিয়ে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।
এর আগে জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজ। পরে শিক্ষা মন্ত্রণালয় কলেজটির সাত শিক্ষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলির আদেশ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানায়। আন্দোলনের ঠিক পরদিনই নতুন ছয় শিক্ষককে পদায়নের প্রজ্ঞাপন জারি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী/বিএস
শূন্যরেখায় বিজিবির কড়া পাহারা
কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ ৪ ভারতীয়

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে নারী ও তিন শিশুসহ চার ভারতীয় নাগরিকের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের শূন্যরেখা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়ার ৬০ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্র জানায়, সালদানদী সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা সীমান্তের শূন্যরেখার কাছে এক নারী ও তিন শিশুকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন। যাচাই-বাছাইয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন বলে নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।
৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং চোরাচালান রোধে বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
শত আঘাতের পরও অপরাজিত: আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত বাংলাদেশের নির্ভীক কলমযোদ্ধা

‘সীমানা পেরিয়ে স্বীকৃতি: আন্তর্জাতিক ‘বিজিসি স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ জিতলেন লড়াকু সাংবাদিক শরিফুল আলম চৌধুরী’
দীর্ঘ ২৭ বছরের সাংবাদিকতা ও ক্যারিয়ার
বর্তমান ব্যস্ততা: বর্তমানে তিনি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন। তিনি যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম ‘লন্ডন বাংলা’ পত্রিকার কূটনৈতিক অ্যাসাইনমেন্টে ভারতের প্রতিনিধি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।
মিডিয়া এন্টারপ্রেনার ও সম্পাদক: সাংবাদিকতার পাশাপাশি তিনি সফল মিডিয়া উদ্যোক্তা। তিনি দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কথা এবং ইংরেজি নিউজ পোর্টাল Joy Banglar Joy (joybanglarjoy.com)-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক।
অথময় অভিজ্ঞতা: এর আগে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় গণমাধ্যম—গ্লোবাল টেলিভিশন, সমকাল, ভোরের কাগজ, যুগান্তর, কালের কণ্ঠ, মানবকণ্ঠ এবং সংবাদ সংস্থা এফএনএস (FNS)-এ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি: ‘BGC Star Award 2026’
সত্য প্রকাশের মূল্য: বারবার নৃশংস হামলার শিকার
- ২০২০ সালের হামলা: মুরাদনগরের স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সমকালে প্রতিবেদন প্রকাশের জের ধরে ২০২০ সালের ৪ জুলাই তাকে নির্মমভাবে পিটিয়ে প্রায় মৃতাবস্থায় ফেলে রাখা হয়। সে সময় তার ওপর হওয়া এই বর্বরোচিত নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (IFJ) তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিকভাবে আওয়াজ তোলে।
- ২০২৫ সালের আদালত প্রাঙ্গণে হামলা: এই লড়াকু সাংবাদিকের ওপর আবারো নৃশংসতা নেমে আসে ২০২৫ সালের ১২ মে। কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণে একটি আইনি প্রতিবেদন কাভার করার সময় একদল অজ্ঞাত হামলাকারী তার ওপর আবারো চড়াও হয়। এই হামলায় তার ডান পা ও বাম হাত ভেঙে দেওয়া হয়।

























