এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে’— ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

ডিসি মাসুদ : ভাইরাল ফোনালাপ নিয়ে নতুন করে সমালোচনা
ডিসি মাসুদ আবারও তীব্র সমালোচনার কেন্দ্রে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র–জনতার ওপর পুলিশের লাঠিচার্জের আগে তাঁর উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনালাপের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে স্পষ্ট শোনা যায়— “এরা তো শিবির স্যার, আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে।” এই মন্তব্য নিয়ে নেটিজেনদের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে।
১৭ নভেম্বর শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় ধানমন্ডি ৩২–এ উত্তেজনা সৃষ্টি হয়। ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর বাড়ির সামনে এক্সকাভেটর নিয়ে ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ বাধা দেয়। কয়েক দফা সংঘর্ষের পর সন্ধ্যায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ই ফোনালাপটি ধারণ হয় এবং পরে ভাইরাল হয়।
‘বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক পেজটি ভিডিওটি শেয়ার করে দাবি করে— আন্দোলন দমনে এখনো ‘শিবির ট্যাগ’ ব্যবহার করা হচ্ছে, এবং ডিসি মাসুদ আন্দোলনকারীদের শিবির আখ্যা দিয়ে অতিরিক্ত ফোর্স চেয়েছেন। ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হলেও তাঁর কাছে মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।
এর আগেও তাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবি তীব্র প্রতিক্রিয়া তোলে। আবার পাবনায় কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন—সেই ভিডিওও আলোচিত হয়েছিল।
বিভিন্ন গণ–আন্দোলনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা—এ কারণেও তিনি আলোচনায় ছিলেন। গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দল নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হলে, মাঠে খেলা চলাকালীন জার্সি পরা অবস্থায় তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে দায়িত্ব পালন করেন। এ ঘটনাও ভাইরাল হয়।
তবে সমালোচনা কখনোই তাঁর পিছু ছাড়েনি। গত ১৫ এপ্রিল সায়েন্সল্যাবে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষকে তিনি বলেন— “এই সংঘর্ষের কারণ কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া।” এই মন্তব্যও ব্যাপক সমালোচিত হয়।
ডিসি মাসুদ বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে দায়িত্ব পালন শেষে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পরে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে গত বছরের ৫ আগস্ট ডিএমপির রমনা বিভাগে ডিসি হিসেবে যোগ দেন।
ডিসি মাসুদকে ঘিরে এই নতুন বিতর্ক আবারও প্রশ্ন তুলেছে— পুলিশের দায়িত্ব পালনের আড়ালে কি রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে সাধারণ আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগকে ন্যায্যতা দেওয়া হচ্ছে?
জীবিকায়নের সুযোগ পেল কিশোরীরা
দেবীদ্বারে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগির ছানা বিতরণ

কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বারে ব্র্যাকের উদ্যোগে ২৬ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে হাঁস ও মুরগির ছানা বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে দেবীদ্বার উপজেলা ব্র্যাক এরিয়া কার্যালয়ে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ, এরিয়া ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স) ফাতেমা আক্তার, শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) তোবারক হোসেন এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির কর্মকর্তা শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, হাঁস ও মুরগি পালন কিশোরীদের জন্য একটি কার্যকর আয়বর্ধক উদ্যোগ। সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মিত টিকাদানের মাধ্যমে এটি অতিরিক্ত আয়ের উৎস তৈরি করতে পারে। পাশাপাশি পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি উপস্থিত কিশোরীদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস ও মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান এবং পরিচর্যা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়বর্ধক সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও কিশোরীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ব্র্যাকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মেসির বিশ্বরেকর্ডের রাত আজ!
আজ রাতে অস্ট্রিয়া বধের মিশনে নামছে আর্জেন্টিনা: মেসির সামনে এককভাবে বিশ্বরেকর্ড গড়ার ঐতিহাসিক সুযোগ!

আজ রাতে অস্ট্রিয়া বধের মিশনে নামছে আর্জেন্টিনা: মেসির সামনে এককভাবে বিশ্বরেকর্ড গড়ার ঐতিহাসিক সুযোগ!
এক জয়েই নকআউটের টিকিট!
মেসির সামনে ইতিহাসের মহানায়ক হওয়ার সুযোগ
৪৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রতিশোধের লড়াই!
দুই দলের সম্ভাব্য খেলোয়াড় একাদশ (Line-up)
- গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
- রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো।
- মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
- আক্রমণভাগ: লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।
- গোলরক্ষক: আলেকজান্ডার শ্লেগার।
- রক্ষণভাগ: স্টিফান পশ, ফিলিপ লিনহার্ট, ডেভিড আলাবা, ফিলিপ ম্লেনে।
- ডিফেনসিভ মিডফিল্ড: কনরাড লাইমার, নিকোলাস সাইওয়াল্ড।
- অ্যাটাকিং মিডফিল্ড: রোমানো শ্মিড, জাভার শ্লেগার, মার্সেল সাবিৎজার।
- আক্রমণভাগ: সাসা কালাদজিচ (অথবা মার্কো আরনাউটোভিচ)।
বাংলাদেশে যেভাবে লাইভ দেখবেন ম্যাচটি
ভিডিও ফুটেজে মিলল সূত্র
আবু বকর হত্যা চেষ্টা মামলায় দেবীদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুলছাত্র আবু বকরের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় দেবীদ্বারের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আলাউদ্দিন ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণের ভিত্তিতে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবু বকরের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আলাউদ্দিন ফকিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকালে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ফকির দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের ফকির বাড়ির বাসিন্দা। তিনি সাবেক পৌর কমিশনার মরহুম আবু হানিফের ছেলে।
রাজনৈতিকভাবে তিনি সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া ২০২৩ সালে দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার নিউমার্কেটের মজুমদার প্লাজায় অবস্থিত তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ইলেকট্রিক’ থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেবীদ্বার কলেজ রোড এলাকায় স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
ওই ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন।
মামলায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজাহারভুক্ত ৭৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। মামলায় মো. আলাউদ্দিন ফকিরকে সন্দেহভাজন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আহত আবু বকর এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে আবু বকর হত্যা চেষ্টা মামলায় আলাউদ্দিন ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।”
























