“ঢাকা-থ” সিএনজি বৈধতা দাবিতে সাত দিনের আল্টিমেটাম, অবস্থান কর্মসূচির ঘোষণা
“ঢাকা-থ” সিএনজি বৈধতা দাবিতে সাত দিনের আল্টিমেটাম, অবস্থান কর্মসূচির ঘোষণা
“ঢাকা-থ সিএনজি বৈধতা” নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মালিক-শ্রমিক ঐক্যজোট।
শুক্রবার (২১ জুন ২০২৫) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে শ্রমিক কল্যাণ ফেডারেশন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় চলাচলের অনুমতি না পেলে আগামী ২৯ জুন থেকে বিআরটিএ সদর দপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে।
“ঢাকা-থ” সিরিজের প্রায় ৩ হাজার সিএনজি ঢাকায় চলাচল করে আসছিল বৈধভাবেই। তবে হঠাৎ নানা বিধিনিষেধ আরোপ করে এসব অটোরিকশার চলাচল ঠেকানো হয়েছে বলে অভিযোগ করেছেন মালিক-শ্রমিকরা।

সাত দিনের আল্টিমেটাম, অবস্থান কর্মসূচির ঘোষণা : ছবি – দৈনিক আজকের কথা।
শুক্রবার পুরানা পল্টনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৭ম তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আব্দুল জাব্বার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ রফিক, যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল মালতিয়া, সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, মিজান খান, সালেহ আহমেদ, জাফর ও ফয়েজ আহমেদ।
তারা জানান, বিআরটিএ অনুমোদনপ্রাপ্ত হলেও এই সিরিজের গাড়িগুলো এখন হয়রানির শিকার। ফলে মালিক-শ্রমিক পরিবারগুলোর জীবিকা চরম হুমকির মুখে। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চায় ঐক্যজোট।
“ঢাকা-থ সিএনজি বৈধতা” নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মালিক-শ্রমিক নেতারা।
তারা আগামী ২৯ জুন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিআরটিএ সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।















