1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
  4. wpra.source.author.site.1@www.dainikajkerkotha.com : Source Author :
কোটালীপাড়ায় মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা: এমপি জিলানীর ‘জিরো টলারেন্স’, ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক | দৈনিক আজকের কথা  
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
বালাগঞ্জে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা: মেধা বিকাশে প্রশংসিত স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব কোটালীপাড়ায় মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা: এমপি জিলানীর ‘জিরো টলারেন্স’, ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক কী আছে সেই বাটপার ড. ইউনূসের সর্বনাশা বাণিজ্য চুক্তিতে? পঞ্চগড়ে ৫০ নদীর ইতিহাস খুঁজতে লেখক কর্মশালা “বিয়ে না করলে মরব”—প্রেমিকের বাড়িতে বসে কান্নায় ভেঙে পড়া নার্স, কোটালীপাড়ায় তোলপাড়! ‘কারফিউ নেই’ ঘোষণাতেই শেখ হাসিনার পতনের কাউন্টডাউন শুরু! নিঃশব্দে বিদায় নিলেন আলোর প্রদীপ—মাওলানা গোলাম রব্বানী আর নেই, শোকে স্তব্ধ পলাশবাড়ী উড়োজাহাজ নামেনা, তবু কোটি টাকার আয়—নীরব কুমিল্লা বিমানবন্দরেই আটকে সম্ভাবনার আর্তনাদ! ’৭৪-’৭৫ এর ছাত্রলীগ সভাপতি, এখন বিএনপির এমপি—মনিরুল হকের বহুরূপী রাজনীতি কীভাবে হাসিনাকে ‘বন্দি’ করে পতন ত্বরান্বিত করেছিলেন শীর্ষ সেনাকর্মকর্তারা

কোটালীপাড়ায় মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা: এমপি জিলানীর ‘জিরো টলারেন্স’, ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক

কামরুল হাসান, কোটালীপাড়া :
  • আপডেট করা হয়েছে শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্ব্যক্ত করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোটালীপাড়ায় যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত—সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে তাদের টিকে থাকার কোনো সুযোগ নেই।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কোটালীপাড়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জিলানী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, “যুবসমাজই দেশের মূল শক্তি। এই শক্তি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে। তাই যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বেকারত্ব ও হতাশা অনেক সময় তরুণদের মাদকের দিকে ঠেলে দেয়। এ অবস্থা থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে এমপি বলেন, সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি শিক্ষকদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং ইমামদের জুমার খুতবায় দিকনির্দেশনা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

ক্রীড়াচর্চা বাড়াতে প্রতিটি ইউনিয়নে দুটি করে ক্রীড়া ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া সাংস্কৃতিক বিকাশে শিল্পকলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর এবং সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা