কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কেয়া পদত্যাগ
কুমিল্লায়-বৈষম্যবিরোধী-ছাত্র-আন্দোলন, গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে ‘বেইমানি নয়’— বললেন কেয়া
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন মোড় নিয়েছে। মুরাদনগর উপজেলার এই আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া হঠাৎ করেই পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে কেয়া লেখেন,
“আমরা গণঅভ্যুত্থানের পর একটি প্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে। সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই-বোন শহীদ হয়েছেন। আমি তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। তাই আমি নিজেই এসব কিছু থেকে সরে দাঁড়ালাম। আজ (শনিবার) থেকে এ প্ল্যাটফর্মের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।”
তিনি আরও লেখেন,
“যার জন্য করলাম চুরি, সেই বলে চোর! এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না, কে বলল?”
কেয়া দাবি করেন, তিনি সবসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী ছিলেন। তবে আজকের পর থেকে তার আর কোনো সম্পৃক্ততা থাকছে না।
“দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাব। আমাকে সবসময় দেশের পক্ষে পাওয়া যাবে ইনশাআল্লাহ।”
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে— আন্দোলন কি নতুন নেতৃত্বের দিকে যাচ্ছে?





















