শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

পথচারীদের তৃষ্ণা মেটাতে উদ্যোগ

দেবীদ্বারে জনস্বার্থে পানির কল বসিয়ে প্রশংসায় ‘আমার গ্রাম আমার দায়িত্ব’

এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৪৭ পিএম
দেবীদ্বারের চাপানগরে জনসাধারণের জন্য স্থাপন করা পানির কল উদ্বোধনকালে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।

দেবীদ্বারের চাপানগরে জনসাধারণের জন্য স্থাপন করা পানির কল উদ্বোধনকালে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ। ছবি : দৈনিক আজকের কথা

সংবাদের মূল সারসংক্ষেপ

  • জনস্বার্থে পানির কল বসিয়ে তাদের খাবার পানির কষ্ট লাঘবে কুমিল্লার দেবীদ্বারে গভীর নলকূপ স্থাপন করে প্রশংসা কুড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার গ্রাম আমার দায়িত্ব’।
  • শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের টিনের ঘর মার্কেটের সামনে সর্বসাধারণের ব্যবহারের জন্য পানির কলটি স্থাপন করা হয়।
  • পানির কল স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

জনস্বার্থে পানির কল বসিয়ে তাদের খাবার পানির কষ্ট লাঘবে কুমিল্লার দেবীদ্বারে গভীর নলকূপ স্থাপন করে প্রশংসা কুড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার গ্রাম আমার দায়িত্ব’

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের টিনের ঘর মার্কেটের সামনে সর্বসাধারণের ব্যবহারের জন্য পানির কলটি স্থাপন করা হয়।

পানির কল স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। তিনি কলের হাতল চেপে পানি উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের সভাপতি এ. আর. আহম্মেদ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক হাজারী।

অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে সংগঠনটির বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। বক্তারা বলেন, গত দুই বছরে সংগঠনটি মশক নিধন, বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা এবং শিক্ষার উন্নয়নসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে।

এ ছাড়া মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা।

এলাকার বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় আমরা গ্রাম উন্নয়নের বিভিন্ন কাজে এগিয়ে যাচ্ছি। চাপানগর ঈদগাহসহ জনসমাগম হয় এমন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পর্যায়ক্রমে পানির কল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অন্য গ্রামের মানুষও নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে এলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
এ. আর. আহম্মেদ হোসাইন
সভাপতি- ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠন

এ সময় আবু তাহের হাজারী, খোরশেদ আলম হাজারী, আব্দুর রশিদ (কেনু) হাজারী, জাহের হাজারী, শাহজাহান হাজারী, ইকবাল হাজারী, কবির হোসেন মূন্সী ও বাবুল হাজারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে স্থাপন করা পানির কলটি পথচারী, শ্রমজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ উপকারে আসবে। বিশেষ করে গরমের সময় বিশুদ্ধ খাবার পানির সহজলভ্যতা মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে জনস্বার্থে এলাকার আরও গুরুত্বপূর্ণ স্থানে পানির কল স্থাপনসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সংবাদের জন্য যুক্ত থাকুন:
সম্পাদকীয় নোট

প্রকাশিত সংবাদটি আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রস্তুত ও পুনর্লিখন করা হয়েছে। নতুন বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

সম্পাদক- দৈনিক আজকের কথা
0 0 votes
রেটিং দিন।
Subscribe
Notify of
guest
0 মন্তব্যসমূহ
Oldest
Newest Most Voted
এলাকার খবর

মাঠের অভাবে বিপথে শিশুরা

‘মাঠ চাই, মাদক নয়’—শিশু-কিশোরদের দাবিতে অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে র‍্যালি

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, সম্পাদক : প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:০২ পিএম
‘মাঠ চাই, মাদক নয়’—শিশু-কিশোরদের দাবিতে অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে র‍্যালি

মাঠের দাবিতে শিশু-কিশোরদের র‍্যালি, নেতৃত্বে আবুল কালাম আজাদ

রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগসহ বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ চাই এ দাবিতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের গুরুত্ব তুলে ধরে এ কর্মসূচির আয়োজন করে দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় আয়োজিত র‍্যালিতে এলাকার শিশু-কিশোর, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিশু-কিশোররাই র‍্যালিতে নেতৃত্ব দিয়ে বিভিন্ন ওয়ার্ডে চাহিদা অনুযায়ী খেলার মাঠের দাবির কথা তুলে ধরে।

রায়েরবাগসহ কদমতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পথসভায় মিলিত হয়। সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠের ব্যবস্থা, কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

“শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খেলার মাঠের বিকল্প নেই। মাঠের অভাবে তারা মোবাইল, মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে। তাই এলাকার চাহিদা ও বাস্তবতা বিবেচনায় শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সরকারের কাছে দাবি তুলে ধরতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।”

অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ
চেয়ারম্যান
দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশন

পথসভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করা গেলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে উঠবে। একই সঙ্গে মাদক ও কিশোর অপরাধ থেকে তাদের দূরে রাখতেও খেলার মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে খেলার মাঠের সংকট দিন দিন প্রকট হচ্ছে। ফলে শিশু-কিশোরদের জন্য পরিকল্পিত খেলার জায়গা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

খেলার মাঠ শিশুদের সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। কিশোর অপরাধ ও মাদক থেকে তাদের দূরে রাখতে মাঠ নিশ্চিত করতে হবে।
অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ
চেয়ারম্যান, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশন

র‍্যালি ও পথসভায় মনির হোসেন মোল্লা, মো. ফয়েজ, মেজবাহ উদ্দিন, জামাল উদ্দিন, খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত এবং কিশোর অপরাধ ও মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

জ্ঞান-নেতৃত্বের নতুন দিগন্তে মুরাদনগরের কাজী শাহ আরেফিন, সম্পন্ন করলেন এনডিসির মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন কোর্স

এবাদুল্লাহ ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:৫০ পিএম
জ্ঞান-নেতৃত্বের নতুন দিগন্তে মুরাদনগরের কাজী শাহ আরেফিন, সম্পন্ন করলেন এনডিসির মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন কোর্স

“জাতীয় নিরাপত্তা ও কৌশলগত ভাবনায় নতুন অভিজ্ঞতা”

এনডিসির ক্যাপস্টোন কোর্স আমার জন্য দেশ, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে আরও বিস্তৃত পরিসরে বোঝার অসাধারণ সুযোগ তৈরি করেছে। এ অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।
কাজী শাহ আরেফিন
কুমিল্লার মুরাদনগরের কৃতী সন্তান, ক্যাপস্টোন কোর্স-২০২৬/২ সম্পন্নকারী

জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘ক্যাপস্টোন কোর্স-২০২৬/২’ সফলভাবে সম্পন্ন করেছেন কুমিল্লার মুরাদনগরের কৃতী সন্তান কাজী শাহ আরেফিন। কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের আয়োজনে কয়েক সপ্তাহব্যাপী এ মর্যাদাপূর্ণ কোর্সে জাতীয় সংসদ, সশস্ত্র বাহিনী, সরকারি ও বেসরকারি প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম, অর্থনীতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের ৩৯ জন জ্যেষ্ঠ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কোর্সে জাতীয় নিরাপত্তা, সুশাসন, কূটনীতি, অর্থনীতি এবং বাংলাদেশের কৌশলগত সম্ভাবনাসহ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। পাশাপাশি কোর্সের অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা পরিদর্শনের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

কাজী শাহ আরেফিন জানান, এনডিসির এ কোর্স তাঁর জ্ঞান ও অভিজ্ঞতার পরিধিকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রের কৌশলগত স্বার্থ, অর্থনীতি ও সুশাসন সম্পর্কে বিস্তৃতভাবে জানার সুযোগ তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।

এ সময় তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি সদস্য এবং কোর্সে অংশ নেওয়া সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে মুরাদনগরের সন্তান কাজী শাহ আরেফিন মর্যাদাপূর্ণ এ কোর্স সফলভাবে সম্পন্ন করায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর এ অর্জনকে মুরাদনগরের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

দেবীদ্বারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৪৬ এএম
দেবীদ্বারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

মামলা হওয়ার পর ছিলেন পলাতক, স্কুল ছুটির পর বাজার থেকে আটক

কুমিল্লার দেবীদ্বারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় ব্রাহ্মণখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমকে (৫০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণখাড়া বটতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ আলম ব্রাহ্মণখাড়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে এবং ব্রাহ্মণখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে ব্রাহ্মণখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির পাঠদান চলাকালে ১০ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে শিক্ষক খোরশেদ আলমের বিরুদ্ধে। পরে ওই শিক্ষার্থী বিষয়টি তার মাকে জানায়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই দিন বিকেলে স্থানীয় কয়েকজন শিক্ষককে স্কুল থেকে নিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে সন্ধ্যার দিকে ব্রাহ্মণখাড়া বটতলা বাজারে দ্বিতীয় দফায় তাকে মারধর করে হাত বেঁধে একটি চায়ের দোকানে আটকে রাখা হয়। এ সময় স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে দেবীদ্বার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক খোরশেদ আলমকে উদ্ধার করে। পরে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর দাদা বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর আদালতে ভুক্তভোগী শিশুর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

অন্যদিকে শিক্ষককে মারধর, হামলা ও টাকা লুটের অভিযোগে তার ছেলে আরিফ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলার আসামিরা গত ৯ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান।

শিক্ষককে মারধরের প্রতিবাদে উপজেলা শিক্ষক সমিতির নেতাদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।

ঘটনার দিন শিক্ষক ও শিক্ষার্থীর ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার কথা বলতে শোনা যায়। অন্যদিকে শিশুটির বক্তব্যেও শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার অশোভন আচরণের অভিযোগ উঠে আসে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি বিদ্যালয়ে আসা-যাওয়া করছেন—এমন তথ্য পেয়ে একাধিকবার অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয় ছুটির পর ব্রাহ্মণখাড়া বটতলা বাজার থেকে তাকে আটক করা হয়েছে।
মো. মনিরুজ্জামান
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দেবীদ্বার থানা, কুমিল্লা

পুলিশ জানিয়েছে, আটক শিক্ষককে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
ENG