বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার

আজকের কথা ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:২৩ এএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার হওয়া ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী। ছবি : আজকের কথা

google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পাচারচেষ্টার আশঙ্কা পুলিশের, বাস কাউন্টার থেকে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের নিখোঁজ ৪ স্কুলছাত্রী, অবশেষে একদিন পর সিলেট থেকে তাদের জীবিত উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বস্তি ফিরেছে চার পরিবারের সদস্যদের মধ্যে।

প্রতিবেদনের প্রধান বিষয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার একদিন পর
সিলেটের একটি বাস কাউন্টার থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র তাদের প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে
যাওয়ার চেষ্টা করছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সর্বশেষ আপডেট
✔ পুলিশি তদন্ত অব্যাহত

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন স্বজনরা সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং সুজতি অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চার ছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র তাদের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে বিষয়টি তদন্তের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, “চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের সন্ধানে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে।”
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চার ছাত্রীর সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি সম্ভাব্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

0 0 votes
রেটিং দিন।
Subscribe
Notify of
guest
0 মন্তব্যসমূহ
Oldest
Newest Most Voted
এলাকার খবর

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

আজকের কথা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩৩ পিএম
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের প্রশাসকের বাজেট ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে পৌরসভার সভাকক্ষ ‘ধানসিঁড়ি’-তে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।

প্রতিবেদনের প্রধান বিষয়
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান এবং উপসহকারী প্রকৌশলী সালমা খাতুন।
অনুষ্ঠানে নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গৌরীপুর শ্রমিক ইউনিয়নের পিকআপ চালক মানিকের মৃত্যুকে ঘিরে হত্যার অভিযোগ

আজকের কথা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:১৭ পিএম
গৌরীপুর শ্রমিক ইউনিয়নের পিকআপ চালক মানিকের মৃত্যুকে ঘিরে হত্যার অভিযোগ

পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ চালক ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি করার সময় ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনের প্রধান বিষয়
ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ চালক ও শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পিকআপ চালক মানিক মিয়াকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পিকআপ চালক মানিক মিয়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে। তিনি গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং পেশায় ‘মানিক পালকি’ নামে একটি পিকআপের চালক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের কাছ থেকে তিনি জেনেছেন মানিক মিয়াকে মারধর করা হয়েছিল। তবে ভর্তি ফরমে কেন সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেটি তদন্তে স্পষ্ট হবে।

নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ডে বসে থাকা অবস্থায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি মানিক মিয়াকে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় সতিশা রোড এলাকায় এনে তার স্ত্রী সেলিনাকে ডেকে হস্তান্তর করে চলে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মা ও ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইজারা মূল্য নিয়ে বিতর্ক

খেয়াঘাটের দরপত্রে অসুস্থ প্রতিযোগিতা, বাড়তে পারে চরবাসীর যাতায়াত ব্যয়

রোমানা আক্তার, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম
খেয়াঘাটের দরপত্রে অসুস্থ প্রতিযোগিতা, বাড়তে পারে চরবাসীর যাতায়াত ব্যয়

চরবাসীর ভোগান্তির আশঙ্কা

দরপত্রে অসুস্থ প্রতিযোগিতায় সাধারন মানুষের ভোগান্তি বাড়ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের যমুনা চরের ঠুটিয়া, ভাটদিঘুলিয়া ও চৌরপাড়া গ্রামের হাজারো মানুষের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়াঘাট। কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় কাজে প্রতিদিন এই নৌপথ ব্যবহার করতে হয় চরবাসীকে। তবে খেয়াঘাটের দরপত্রে অতিরিক্ত মূল্য দাখিলের প্রতিযোগিতার কারণে ভবিষ্যতে যাতায়াত ব্যয় কমার সম্ভাবনা নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনের প্রধান বিষয়
যমুনা চরের খেয়াঘাটের দরপত্রে অতিরিক্ত মূল্য দাখিলের অভিযোগে নৌভাড়া কমার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ চরবাসীর যাতায়াত ব্যয় বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরবাসীর যাতায়াত ব্যয় কমাতে খেয়াঘাটের ইজারাদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কম দরপত্র জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন কৈজুরি ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা। তাদের দাবি, এতে নৌভাড়া কমিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করা সম্ভব হতো। কিন্তু হামীম নামে এক দরপত্র অংশগ্রহণকারী অতিরিক্ত মূল্য দাখিল করায় সেই উদ্যোগ ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন তারা।

কৈজুরি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সরকার বলেন, বর্তমানে নদী পারাপারে একজন যাত্রীর ৪০ টাকা ভাড়া দিতে হয়। কয়েক হাজার শিক্ষার্থী, কৃষক ও নিম্নআয়ের মানুষের জন্য এই ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। তারা দাবি করেন, অতিরিক্ত মূল্য দাখিল না করার অনুরোধ জানানো হলেও সেটিকে হুমকি হিসেবে প্রচার করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এর তীব্র নিন্দা জানান তারা।

যমুনা চরের কৃষকেরা বলেন, ইজারাদারদের অতিরিক্ত প্রতিযোগিতার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক সময় ৫০ টাকার সবজি বিক্রি করতে গিয়ে ৪০ টাকা নৌভাড়ায় ব্যয় হয়ে যায়। একইভাবে প্রতিদিন শিক্ষার্থীদের যাতায়াত ব্যয়ও অভিভাবকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তারা খেয়াঘাটের ইজারা প্রক্রিয়ায় এমন প্রতিযোগিতা বন্ধ করে সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

×
CLOSE X