শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি ভুক্তভোগী পরিবারের

রাজশাহীতে লিচু বাগান পাহারায় যুবকের ওপর হামলা-লুটের অভিযোগ, নেপথ্যে পুরোনো বিরোধ

মো. মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৩৩ পিএম
রাজশাহীতে লিচু বাগান পাহারায় যুবকের ওপর হামলা-লুটের অভিযোগ, নেপথ্যে পুরোনো বিরোধ
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে লিচু বাগান পাহারার সময় এক যুবক ও তার মায়ের ওপর হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিতভাবে মো. মেহেদী হাসান বাপ্পিকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। হামলায় আহত হন তার মা নূরজাহান পারভীনও।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন লিজ নেওয়া একটি লিচু বাগানে পাহারার দায়িত্বে ছিলেন বাপ্পি। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন সশস্ত্র ব্যক্তি বাগানে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে।

ছেলের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মা নূরজাহান পারভীন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকেও মারধর ও লাঞ্ছিত করে। এ সময় বাপ্পির কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা এবং নূরজাহান পারভীনের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি পরিবারের।

সোমবার (১১ মে) দুপুরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, এই হামলার পেছনে দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা রয়েছে। তাদের অভিযোগ, প্রায় ১৭ বছর আগে সংঘটিত সুমন হত্যা মামলার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এ হামলা হয়েছে।

বাপ্পির নানী কমেলা ওরফে কনা বলেন, “সুমন হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। মামলার আসামিরা জামিনে থেকে আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও নির্যাতন করে আসছে। বাপ্পিকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।”

চন্দ্রিমা থানায় দায়ের করা লিখিত অভিযোগে হামলায় জড়িত হিসেবে মো. মিঠুন, মো. ইফতিখার, মো. সালাম, মো. খায়রুল ও মো. আনোয়ারুলের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া সুমন হত্যা মামলার অভিযুক্ত আক্তারুজ্জামান, আরিফ, শিমুল, পিনার ও রাজিবসহ আরও কয়েকজনের পরোক্ষ মদদের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “অভিযোগ তদন্ত করা হয়েছে। প্রকৃত দোষী বাপ্পি। মামলা হলে তার বিরুদ্ধেই নিতে হবে।”

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

0 0 votes
রেটিং দিন।
Subscribe
Notify of
guest
0 মন্তব্যসমূহ
Oldest
Newest Most Voted
এলাকার খবর

সীতাকুণ্ডে অভিমানে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা

ইমাম হোসেন ইমন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:৪৯ এএম
সীতাকুণ্ডে অভিমানে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা

অভিমানে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা ঘটনা নিয়ে পরস্পর বিরোধী মিশ্র বক্তব্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানাজায়, চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের মাজার গেইট নিউ রাজাপুর এলাকার নাসরিন আক্তার প্রিয়া (২৮) নামের এক গৃহবধুর অভিমান করে আত্মহত্যা করেছে। নাসরিন আক্তার প্রিয়া কুমিরা রোজ গার্ডেন স্কুলের শিক্ষক নুর নবী জনির স্ত্রী।

স্থানীয় সূত্ৰে জানা যায়, সংসাৱ জীবনে সন্তানেৱ আশায় শিক্ষকেৱ দাম্পত্য জীবনে মান অভিমান চলছিল। তেমনিভাবে বাকবিতন্ডকে কেন্দ্ৰ আত্নহত্যাৱ পথ বেছে নেন শিক্ষকেৱ স্ত্ৰী। দীৰ্ঘক্ষন খোজাঁখূজিঁৱ পৱ ঝুলন্ত অবস্থায় গৃহবধুৱ দেহ পাওয়া যায় বলে জানান স্থানীয় শিক্ষক ইমাম হোসেন।

তিনি বলেন ৭ বছৱেৱ সংসাৱ জীবনে তেমন কোন দ্বন্দ ছিল না তবে সন্তান না থাকায় স্বামী স্ত্ৰীৱ মধ্যে হতাশা কাজ কৱত এই হতাশা হতে আত্নহত্যাৱ ঘটনা ঘটতে পাৱে বলে জানান তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানাৱ ও সি তদন্ত আলমগীৱ হোসেন বলেন,স্থানীয়দেৱ থেকে খবৱ পেয়ে গৃহবধুৱ মৱদেহ উদ্ধাৱ কৱা হয়েছে ময়না তদন্তের জন্য মৱদেহ মৰ্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্ৰহন করা হবে বলে জানান তিনি।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুড়ে ফেলা, ভিডিও ভাইরালের পর সেই তরুণ আটক

খাদিজা বেগম, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৫২ পিএম
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুড়ে ফেলা, ভিডিও ভাইরালের পর সেই তরুণ আটক

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, ভাইরাল ভিডিওর সূত্র ধরে তরুণ আটক

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটক মোহাম্মদ আলী নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, ‘অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে তার সঙ্গে একটি ইট ঝুলিয়ে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নদীতে ছুড়ে ফেলছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।

     ঘটনাটির মূল দিক

  • কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগ।
  • ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
  • ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ।
  • নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে আটক।
  • আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আজকের কথা ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:২৩ পিএম
দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তারর নাম নাজমুল হোসেন, বয়স (২৫)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২ টার দিকে রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাওয়ার টিলার নিয়ে নিজের জমি চাষ দিতে যায় নাজমুল হোসেন। দুপুর ২ টার দিকে বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয়। এসময় মা‌ঠে কাজ কর‌ছি‌লেন নাজমুল হোসেন। মাঠেই বজ্রপাতে মারাত্মক ভাবে আহত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×
CLOSE X
0
Would love your thoughts, please comment.x
()
x