শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

জুমার আগেই মৃত্যু

মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল নাগরিক পার্টির নেতার, ফেসবুকে আলহামদুলিল্লাহ’র জোয়ার

আজকের কথা ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:৪৩ পিএম
মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল নাগরিক পার্টির নেতার, ফেসবুকে আলহামদুলিল্লাহ’র জোয়ার

সংবাদের মূল সারসংক্ষেপ

  • মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল নাগরিক পার্টির নেতার, ফেসবুকে আলহামদুলিল্লাহ’র জোয়ার জুমার আগেই মৃত্যু জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় নাগরিক পার্টির এক নেতার মৃত্যু হয়েছে।
  • শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
  • তিনি মাদারগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন।

মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল নাগরিক পার্টির নেতার, ফেসবুকে আলহামদুলিল্লাহ’র জোয়ার

জুমার আগেই মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় নাগরিক পার্টির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া স্থানীয় বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান মজনু মিয়া। দুপুরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, ছেলে সকালে ধান কাটতে গিয়েছিল। ঝড়-বৃষ্টি শুরু হওয়ার সময় তিনি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। নামাজ শেষে বাড়ি ফিরে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, মজনু মিয়া অত্যন্ত বিনয়ী ও সম্ভাবনাময় একজন তরুণ ছিলেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন। তার অকাল মৃত্যু দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অপর দিকে তার মৃত্যুর খবর শুনে ফেসবুক জুড়ে আলহামদুলিল্লাহ জোয়ারে সয়লাব হয়ে উঠেছে। অনেকে কমেন্টস সেকশনে লেখছে বহুদিন পর তারা একটি তাজা খবর পেয়েছেন।

সর্বশেষ সংবাদের জন্য যুক্ত থাকুন:
সম্পাদকীয় নোট

প্রকাশিত সংবাদটি আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রস্তুত ও পুনর্লিখন করা হয়েছে। নতুন বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

সম্পাদক- দৈনিক আজকের কথা
0 0 votes
রেটিং দিন।
Subscribe
Notify of
guest
0 মন্তব্যসমূহ
Oldest
Newest Most Voted
এলাকার খবর

সহযোদ্ধাদের স্মৃতিচারণে মুখর দিন

দেবীদ্বারে গেরিলা মুক্তিযোদ্ধাদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর প্রবীণ যোদ্ধারা

এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:২১ এএম
দেবীদ্বারে গেরিলা মুক্তিযোদ্ধাদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর প্রবীণ যোদ্ধারা

কুমিল্লার দেবীদ্বারে মহান মুক্তিযুদ্ধের ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মাশিকাড়া গ্রামের মূন্সীবাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

তৎকালীন দেবীদ্বার উপজেলা গেরিলা কমান্ডার ও বর্তমানে আমেরিকা প্রবাসী আব্দুল হালিম মুন্সীর আহ্বানে আয়োজিত এ মিলনমেলায় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি, যুদ্ধকালীন অভিজ্ঞতা ও ত্যাগের নানা ঘটনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারী গেরিলা মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর তৎকালীন কুমিল্লা জেলা গেরিলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. প্রকৌশলী মুস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক ও রাজনীতিক বীর গেরিলা মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, চিকিৎসক ডা. আবু আইয়ুব হামিদ, রাজনীতিক ও ব্যবসায়ী কাজী ছিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আওলাদ হোসেন মুন্সী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান, রাজনীতিক পরিমল শীল, মো. সুলতান আহমেদ ও দেলোয়ার হোসেন টুটুল।

এ ছাড়া ব্যাংকার ও সমাজসেবক আল আমিন মুন্সী, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. রফিকুল ইসলাম, সাংবাদিক শফিউল আলম রাজীব, আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মিলনমেলায় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণের পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের যুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরেন। দীর্ঘ সময় পর সহযোদ্ধাদের একত্রিত হওয়ার এ আয়োজনে পুরোনো দিনের নানা স্মৃতি ও ঘটনাও উঠে আসে আলোচনায়।

আয়োজকরা বলেন, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য চা-নাশতা ও দুপুরের খাবারেরও আয়োজন করা হয়।

থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে এবার মুরাদনগরের আরও ২ চোর গ্রেপ্তার

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:৩২ পিএম
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে এবার মুরাদনগরের আরও ২ চোর গ্রেপ্তার

মুরাদনগরের দুইজন গ্রেপ্তার, থানায় আটক ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে

বগুড়ার ধুনটে চুরির মামলায় গ্রেপ্তার আটজনের সঙ্গে থানায় দেখা করতে গিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারের পর শুক্রবার (২ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. মোস্তফা (৪০) এবং কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।

পুলিশ জানায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধুনট থানায় চুরির মামলায় গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে আসেন মোস্তফা ও বাবুল। তাদের গতিবিধি ও আটকদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ধুনট শহরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকমে চুরির ঘটনা ঘটে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় দোকান মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।

গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

পুলিশের দাবি, গ্রেপ্তার আটজন আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মোস্তফা ও বাবুল দেখা করতে আসেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মোস্তফা ও বাবুল চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ, জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ, জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে।

দৈনিক আজকের কথা
সাবেক এই সংসদ সদস্য পূর্বে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হওয়ার পর গত বছরের (২০২৫) ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং বর্তমানে দলটির প্রাথমিক সহযোগী সদস্য হিসেবে যুক্ত আছেন।

এদিকে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। মামলাটি তদন্ত করছেন বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এজাহারে অভিযোগ করা হয়েছে, পরিস্থিতি শান্ত করার সময় আখতারুজ্জামান তাঁর দিকে এগিয়ে গিয়ে গালাগাল করেন এবং মারধর ও বিমানবন্দর থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাঁদের ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান তাঁর সঙ্গে অশোভন আচরণ ও গালাগাল করেন এবং একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ওই সময় অন্য যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতলও ট্রলি থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। এতে বোতলগুলোর ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গেও আখতারুজ্জামান মারমুখী আচরণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মেজর (অব.) আখতারুজ্জামান ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

×
ENG