রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিরল রুটিফল কুমিল্লা বার্ডে, কাঁঠালের মতো ফল দেখে বিস্মিত দর্শনার্থীরা

ফাহিমা বেগম প্রিয়া প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩:২৭ পিএম
বিরল রুটিফল কুমিল্লা বার্ডে, কাঁঠালের মতো ফল দেখে বিস্মিত দর্শনার্থীরা
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিরল রুটিফল এখন শুধু কৌতূহল নয়, ওষুধি গুণেও সমৃদ্ধ বিদেশি এই ফল এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু

বিরল রুটিফল কুমিল্লা বার্ডে ধরে তাক লাগিয়েছে স্থানীয়দের। কাঁঠালের মতো আকৃতি আর পেঁপের পাতায় মোড়ানো এই ফল দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে।

বার্ডের মহাপরিচালক দপ্তরের উত্তর পাশে, ডাকঘর এলাকা ও অডিটোরিয়ামের সামনে থাকা তিনটি রুটিফল গাছে এখন শাখায় ঝুলে আছে প্রচুর সবুজ ফল। দর্শনার্থীরা উৎসাহ নিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন।

১৯৮৪ সালে বার্ডে প্রথম রুটিফল গাছ রোপণ করা হয়। ঝড়ে নষ্ট হয়ে যাওয়ার পর ২০১৭ সালে নতুন করে চারটি গাছ লাগানো হয়। এ বছর তিনটিতে ফল এসেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্দীপনা ছড়িয়েছে।

বিরল রুটিফল
বিরল রুটিফল কুমিল্লা বার্ডে ধরে তাক লাগিয়েছে দর্শনার্থীদের, কাঁঠালের মতো দেখতে এই বিদেশি ফলের রয়েছে অসংখ্য পুষ্টিগুণ ও ওষুধি ব্যবহার। ছবি : সংগৃহিত।

বার্ডের বাগান শাখার সামছুল হক বলেন, “গাছগুলো ছোটবেলা থেকে লালন করেছি। মাসের শেষে ফল পাড়ার পরিকল্পনা রয়েছে।”

এই ফলকে সাধারণত সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। ইংরেজিতে এর নাম ‘ব্রেডফ্রুট’ (Breadfruit), বৈজ্ঞানিক নাম Artocarpus altilis। উদ্ভিদবিদ মো. মোশাররফ হোসেন জানান, স্বাদ আলুর মতো হলেও এটি পাউরুটির বিকল্প হতে পারে। এর উচ্চতা ৫০-৭০ ফুট পর্যন্ত হয়।

রুটিফল শুধু কৌতূহলের বস্তু নয়, এতে রয়েছে নানা পুষ্টিগুণ ও ওষুধি উপাদান। সাবেক চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “এই ফলে সুষম খাদ্যের সব উপাদান আছে। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও চর্মরোগেও এটি উপকারী।”

কৃষি বিভাগ বলছে, কেউ রুটিফল চাষে আগ্রহী হলে তারা সহায়তা দিতে প্রস্তুত।

বিরল রুটিফল কুমিল্লা বার্ডে এখন কেবল গাছেই নয়, মানুষের কৌতূহলের কেন্দ্রে। প্রাকৃতিক সৌন্দর্য আর পুষ্টিগুণ মিলিয়ে এটি হয়ে উঠেছে বার্ড ক্যাম্পাসের অন্যতম আকর্ষণ।

উল্লেখ্য-

রুটিফল (Breadfruit) একটি দুর্লভ ও পুষ্টিসমৃদ্ধ ফল যা বাংলাদেশে এখনও ব্যাপকভাবে পরিচিত নয়। মূলত ক্যারিবিয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ফলের উৎপত্তি হলেও বর্তমানে পরীক্ষামূলকভাবে কুমিল্লার বার্ডসহ দেশের কয়েকটি স্থানে এটি রোপণ করা হয়েছে। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও এর ভেতরের গঠন আলুর মতো এবং স্বাদেও রয়েছে আলু ও পাউরুটির মিশ্র স্বাদ। এটি ভাজি, ভর্তা বা রান্না করে খাওয়া যায়। উচ্চমাত্রায় কার্বোহাইড্রেটযুক্ত এই ফল মানবদেহে শক্তি জোগায়। এছাড়া এতে ফাইবার, ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজমে সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় জানা গেছে, এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও চর্মরোগের প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

সাফদারপুরে ট্রেন দুর্ঘটনায় স্থবিরতা

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

খালিদ বিন মিজান শিশির, ঝিনাইদহ থেকে : প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১:৫৫ পিএম
ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি মালগাড়ির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের তিনটি ট্যাংকারের মোট নয়টি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গমুখী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার এবং রেলপথ সচল করতে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর মূল উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

এ ঘটনায় যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

নির্যাতন বন্ধ না হলে জবাবের ইঙ্গিত

দলীয় কর্মীদের নির্যাতন নিয়ে ক্ষোভ, বিএনপিকে সতর্ক করলেন বাহাউদ্দিন বাহার

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:৩৮ পিএম
দলীয় কর্মীদের নির্যাতন নিয়ে ক্ষোভ, বিএনপিকে সতর্ক করলেন বাহাউদ্দিন বাহার

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারে তিনি দাবি করেন, তার দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করা হোক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত ওই পোস্টারে বাহাউদ্দিন বাহারকে বলতে দেখা যায়, “বিএনপির ভাইদের উদ্দেশে বলতে চাই, যা করেছেন করেছেন। আজ থেকে আমার কোনো নেতাকর্মীর ওপর নির্যাতন করা বন্ধ করে দেন।”

বিএনপির ভাইদের উদ্দেশে বার্তা: ‘নেতাকর্মীদের নির্যাতন বন্ধ করুন’

— আ ক ম বাহাউদ্দিন বাহার

পোস্টারে আরও উল্লেখ করা হয়, “আর আজকের পর যারা করবেন, আমাদের নেতাকর্মীরা মনে মনে নোট করে রাখবেন।”

এ বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

তবে পোস্টারে উল্লিখিত বার্তার বিষয়ে বাহাউদ্দিন বাহারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বিবৃতি বা বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। একইসঙ্গে বক্তব্যটি কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষাপটে দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের সংঘাত, মামলা-মোকদ্দমা ও দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ-প্রতিআরোপের মধ্যেই এমন বার্তা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

নোয়াখালীতে উত্তপ্ত আ.লীগ-ছাত্রদল

এবার মাইকে ঘোষণা দিয়ে ‘মব’ রাজনীতির পাল্টা জবাব, নোয়াখালীতে ছাত্রদল-আ.লীগ সংঘর্ষে জ্বলল মোটরসাইকেল-কার্যালয়

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:২৮ এএম
এবার মাইকে ঘোষণা দিয়ে ‘মব’ রাজনীতির পাল্টা জবাব, নোয়াখালীতে ছাত্রদল-আ.লীগ সংঘর্ষে জ্বলল মোটরসাইকেল-কার্যালয়

নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পরে একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে শ্রমিক দল ও ছাত্রদলের অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে ছাত্রদল সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে দেখতে পান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ প্রচার করা হলে আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ অন্তত ছয়জন আহত হন বলে জানা গেছে।

পরে রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে।

জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল দাবি করেন, “ছাত্রলীগের সমর্থকরা আগে থেকে জড়ো হয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।”

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন এবং একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।”

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×