কুমিল্লায় কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’—আগামীকাল ১৪৫৮ জনকে দেবেন কৃষিমন্ত্রী
“সরকারি সহায়তা ও ভর্তুকি পেতে তৈরি হচ্ছে সমন্বিত ডাটাবেজ, শুরু প্রি-পাইলটিং কার্যক্রম”
কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কুমিল্লায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’ কার্যক্রম। এর অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) জেলায় ১ হাজার ৪৫৮ জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল সাড়ে ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানিয়েছেন, এটি সরকারের কৃষক কার্ড প্রদানের প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে, ফলে সহজেই সরকারি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন কৃষিসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নোয়াখালীতে উত্তপ্ত আ.লীগ-ছাত্রদল
এবার মাইকে ঘোষণা দিয়ে ‘মব’ রাজনীতির পাল্টা জবাব, নোয়াখালীতে ছাত্রদল-আ.লীগ সংঘর্ষে জ্বলল মোটরসাইকেল-কার্যালয়
নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পরে একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে শ্রমিক দল ও ছাত্রদলের অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে ছাত্রদল সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে দেখতে পান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ প্রচার করা হলে আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ অন্তত ছয়জন আহত হন বলে জানা গেছে।
পরে রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে।
জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল দাবি করেন, “ছাত্রলীগের সমর্থকরা আগে থেকে জড়ো হয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।”
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন এবং একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।”
আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করলেন টোকাই ডার্বি নাসির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক টোকাই খ্যাত মব মাস্টার নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী-কে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার (৬ জুন) বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
টোকাই ডার্বি নাসির বলেন, “আপনারা দেখেছেন, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভীকে মুক্তি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে বলা হয়েছিল আওয়ামী লীগের বিচার হবে। একই সঙ্গে বলা হয়েছিল গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দেবে। বাংলাদেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ রায় দেওয়ার পরও সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে।”
তিনি আরও বলেন, “যারা এখন বলে আমাদের গোনার সময় নেই, আগামী উপজেলা নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে।”
এর আগে গত ৩ জুন গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ এলাকা নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাসভবনে ফেরেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
প্রসঙ্গত, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর তিনটি নির্বাচনে টানা বিজয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন।
রূপগঞ্জে মব মাস্টার ডার্বি নাসির যাওয়ার আগেই সভামঞ্চে হামলা ভাংচুর \ আহত ৫ \ গ্রেফতার ২
রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মব মাস্টার ডার্বি নাসিরউদ্দিন পাটোয়ারী আসার আগেই হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করা হয়েছে।
গতকাল ৬জুন শনিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে হেলমেট পরিহিত ৫০/৬০ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ফল উৎসবের নির্মিত প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাংচুর করে।
এসময় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। হামলায় এনসিপির সমর্থিত পাঁচ নেতাকর্মী আহত হয়।
হামলায় আহত রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহবায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০), সদস্য দপ্তর সেল সাখাওয়াত হোসেন তারেককে (২৮) হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেল ৫টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাত হোসেনের ছেলে রাজু মিয়াকে (১৯) গ্রেফতার করা হয়েছে।
এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতিতেই এ হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ধরেেণর কর্মকাণ্ড রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী এবং গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির ফল উৎসব অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সড়ক যোগাযোগ সংকট ও তাৎক্ষণিক ঘটনা ঘটানোর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কিছুটা ব্যাহত হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আয়োজকরা বিকেলে নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করেছে।
















