1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
  4. wpra.source.author.site.1@www.dainikajkerkotha.com : Source Author :
প্রিয়ার স্ট্যাটাসে কাঁপল মুরাদনগর, সৈয়দ শরিফের নির্বাচন নিয়ে ছড়ানো সব খবর গুজব! | দৈনিক আজকের কথা  
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
পঞ্চগড়ে ৫০ নদীর ইতিহাস খুঁজতে লেখক কর্মশালা “বিয়ে না করলে মরব”—প্রেমিকের বাড়িতে বসে কান্নায় ভেঙে পড়া নার্স, কোটালীপাড়ায় তোলপাড়! ‘কারফিউ নেই’ ঘোষণাতেই শেখ হাসিনার পতনের কাউন্টডাউন শুরু! নিঃশব্দে বিদায় নিলেন আলোর প্রদীপ—মাওলানা গোলাম রব্বানী আর নেই, শোকে স্তব্ধ পলাশবাড়ী উড়োজাহাজ নামেনা, তবু কোটি টাকার আয়—নীরব কুমিল্লা বিমানবন্দরেই আটকে সম্ভাবনার আর্তনাদ! ’৭৪-’৭৫ এর ছাত্রলীগ সভাপতি, এখন বিএনপির এমপি—মনিরুল হকের বহুরূপী রাজনীতি কীভাবে হাসিনাকে ‘বন্দি’ করে পতন ত্বরান্বিত করেছিলেন শীর্ষ সেনাকর্মকর্তারা পিরোজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে লোমহর্ষক নির্যাতনের অভিযোগ ১ লাখ ৩৫ হাজার টন তেল নিয়ে চট্টগ্রামে এলো চার জাহাজ ১৮ বছর পূর্তিতে নেতৃত্বে পরিবর্তন—আবারও সম্পাদক কিশোর চন্দ্র বালা

প্রিয়ার স্ট্যাটাসে কাঁপল মুরাদনগর, সৈয়দ শরিফের নির্বাচন নিয়ে ছড়ানো সব খবর গুজব!

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মুরাদনগরে নির্বাচনী গুজবের ঝড়—“শরিফ ভাই নির্বাচন করছেন” প্রচারণা ভুয়া, তেলবাজদের বিরুদ্ধে কড়া বার্তা!

মন্ত্রী পরিবারের নাম ভাঙিয়ে বিভ্রান্তি ছড়ানো—ফেসবুক পোস্টে স্পষ্ট করলেন সৈয়দ আতিক উল্লাহ প্রিয়া

কুমিল্লার মুরাদনগরে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর গুজব নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। “সৈয়দ শরিফ ভাই উপজেলা নির্বাচন করবেন”—এমন প্রচারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন সৈয়দ আতিক উল্লাহ প্রিয়া, যিনি ১৭ নম্বর জাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি লিখেছেন, “সৈয়দ শরিফ ভাই উপজেলা নির্বাচন করার কোনো প্রকার সম্ভাবনা বা চিন্তা নেই। এসব গুজব এড়িয়ে চলুন।”

জানা গেছে, সম্প্রতি কিছু সুবিধাবাদী ও তেলবাজ নেতাকর্মী মন্ত্রী পরিবারের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নানা অপপ্রচার চালানো হচ্ছে।

এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মন্ত্রী পরিবারের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে দেখছেন অনেকে।

এ প্রসঙ্গে সৈয়দ আতিক উল্লাহ প্রিয়া বলেন,
“একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়াচ্ছে। বাস্তবে এমন কোনো সিদ্ধান্ত বা আলোচনা নেই। সবাইকে অনুরোধ—ভিত্তিহীন তথ্য বিশ্বাস না করে বিভ্রান্তি থেকে দূরে থাকুন।”

তিনি আরও বলেন, মন্ত্রী পরিবারের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং জনসাধারণকে সঠিক তথ্য জানাতে এই বার্তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা