1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
  4. wpra.source.author.site.1@www.dainikajkerkotha.com : Source Author :
মুরাদনগরে অনন্য দৃষ্টান্ত—অসুস্থ বন্ধুর পাশে দাঁড়িয়ে ন্যাড়া ১০ বন্ধু | দৈনিক আজকের কথা  
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
পঞ্চগড়ে ৫০ নদীর ইতিহাস খুঁজতে লেখক কর্মশালা “বিয়ে না করলে মরব”—প্রেমিকের বাড়িতে বসে কান্নায় ভেঙে পড়া নার্স, কোটালীপাড়ায় তোলপাড়! ‘কারফিউ নেই’ ঘোষণাতেই শেখ হাসিনার পতনের কাউন্টডাউন শুরু! নিঃশব্দে বিদায় নিলেন আলোর প্রদীপ—মাওলানা গোলাম রব্বানী আর নেই, শোকে স্তব্ধ পলাশবাড়ী উড়োজাহাজ নামেনা, তবু কোটি টাকার আয়—নীরব কুমিল্লা বিমানবন্দরেই আটকে সম্ভাবনার আর্তনাদ! ’৭৪-’৭৫ এর ছাত্রলীগ সভাপতি, এখন বিএনপির এমপি—মনিরুল হকের বহুরূপী রাজনীতি কীভাবে হাসিনাকে ‘বন্দি’ করে পতন ত্বরান্বিত করেছিলেন শীর্ষ সেনাকর্মকর্তারা পিরোজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে লোমহর্ষক নির্যাতনের অভিযোগ ১ লাখ ৩৫ হাজার টন তেল নিয়ে চট্টগ্রামে এলো চার জাহাজ ১৮ বছর পূর্তিতে নেতৃত্বে পরিবর্তন—আবারও সম্পাদক কিশোর চন্দ্র বালা

মুরাদনগরে অনন্য দৃষ্টান্ত—অসুস্থ বন্ধুর পাশে দাঁড়িয়ে ন্যাড়া ১০ বন্ধু

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মুরাদনগরে বন্ধুত্বের জয়: এক বন্ধুর কষ্টে সাড়া, ন্যাড়া হলেন ১০ জন

কুমিল্লার মুরাদনগরে বন্ধুত্বের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন একদল তরুণ। অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে নিজেরাই মাথা ন্যাড়া হয়ে গেছেন ১০ বন্ধু—যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ঘটনাটি ভাইরাল হলে তা নজর কাড়ে সর্বস্তরের মানুষের। অনেকেই একে নিখাদ বন্ধুত্বের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী বাজার এলাকার একটি সেলুনে গত বুধবার দেখা যায় ভিন্নধর্মী এক দৃশ্য। দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের সমস্যায় চিকিৎসকের পরামর্শে নিজেই মাথা ন্যাড়া করেন।

বন্ধুর এই অবস্থার কথা জানার পর তাকে মানসিকভাবে শক্ত রাখতে একে একে নিজেদের চুল কেটে ফেলেন আরও ৯ বন্ধু। এতে করে সজীব যেন একা অনুভব না করেন—এটাই ছিল তাদের উদ্দেশ্য।

ন্যাড়া হওয়া বন্ধুদের মধ্যে রয়েছেন—কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মোমেন, নাজিম, শাহজালাল, মাইনুদ্দিন, সাদ্দাম ও সাগর।

বন্ধুদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সজীব বৃহস্পতিবার খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে তাদের সম্মানে আয়োজন করেন এক ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার হিসেবে দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস এবং তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে উপহার দেওয়া হয় একটি করে হাতঘড়ি।

বন্ধুরা জানান, “সজীব যেন নিজেকে একা না মনে করে, তার মুখে হাসি ফেরাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

এই ব্যতিক্রমী ঘটনা আবারও প্রমাণ করলো—সত্যিকারের বন্ধুত্ব শুধু কথায় নয়, কাজে প্রকাশ পায়।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা