1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
  4. wpra.source.author.site.1@www.dainikajkerkotha.com : Source Author :
জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত, দুর্নীতির অভিযোগে আইনজীবীর সনদ ঝুলে গেল! | দৈনিক আজকের কথা  
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
“বিয়ে না করলে মরব”—প্রেমিকের বাড়িতে বসে কান্নায় ভেঙে পড়া নার্স, কোটালীপাড়ায় তোলপাড়! ‘কারফিউ নেই’ ঘোষণাতেই শেখ হাসিনার পতনের কাউন্টডাউন শুরু! নিঃশব্দে বিদায় নিলেন আলোর প্রদীপ—মাওলানা গোলাম রব্বানী আর নেই, শোকে স্তব্ধ পলাশবাড়ী উড়োজাহাজ নামেনা, তবু কোটি টাকার আয়—নীরব কুমিল্লা বিমানবন্দরেই আটকে সম্ভাবনার আর্তনাদ! ’৭৪-’৭৫ এর ছাত্রলীগ সভাপতি, এখন বিএনপির এমপি—মনিরুল হকের বহুরূপী রাজনীতি কীভাবে হাসিনাকে ‘বন্দি’ করে পতন ত্বরান্বিত করেছিলেন শীর্ষ সেনাকর্মকর্তারা পিরোজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে লোমহর্ষক নির্যাতনের অভিযোগ ১ লাখ ৩৫ হাজার টন তেল নিয়ে চট্টগ্রামে এলো চার জাহাজ ১৮ বছর পূর্তিতে নেতৃত্বে পরিবর্তন—আবারও সম্পাদক কিশোর চন্দ্র বালা মুরাদনগরে অনন্য দৃষ্টান্ত—অসুস্থ বন্ধুর পাশে দাঁড়িয়ে ন্যাড়া ১০ বন্ধু

জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত, দুর্নীতির অভিযোগে আইনজীবীর সনদ ঝুলে গেল!

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

১৯ মে’র নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পেছালো; ঘুষ লেনদেনের অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ, ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ


রাজধানীতে অনুষ্ঠিত এক জরুরি সভায় দেশের চলমান তীব্র জ্বালানি সংকটকে সামনে রেখে আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ মে ২০২৬ তারিখে নির্ধারিত বার কাউন্সিল সদস্য নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে নির্বাচন পরিচালনা, প্রচারণা এবং আইনজীবীদের অংশগ্রহণে গুরুতর বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের মতামতও বিবেচনায় নেওয়া হয়েছে।

এদিকে, একই সভায় এক আইনজীবীর বিরুদ্ধে গুরুতর ঘুষ লেনদেনের অভিযোগে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১২ এপ্রিল প্রকাশিত একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আইনজীবী মাসুদ হোসেনের বিরুদ্ধে মক্কেলের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে। বিষয়টি বার কাউন্সিলের নজরে এলে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বার কাউন্সিল জানিয়েছে, সংশ্লিষ্ট আইনজীবীকে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না—এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বার কাউন্সিলের সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবী পেশার নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযোগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

এই দুই সিদ্ধান্তে আইন অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচন স্থগিত এবং দুর্নীতির অভিযোগে সনদ স্থগিতের ঘটনায় আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা