1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
আসিফ মাহমুদ ও তার বাবার কর্মকাণ্ডে অতিষ্ঠ মুরাদনগরবাসী, সংঘর্ষে আহত  
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
নিষিদ্ধের দিনেই উল্টো স্রোত,ফেসবুকে বিক্ষোভের ঝড়, আ’লীগে যোগ দিয়ে শক্ত বার্তা হারুন আল রশিদের! কুমিল্লা মেডিকেলে শিশুদের ‘গাদাগাদি’—দেড় বছর ধরে তালাবদ্ধ পড়ে ১০০ শয্যার শিশু হাসপাতাল! নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: মুরাদনগরের বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক—১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি, দেবীদ্বারে তোলপাড়! ৪৫ হাজার টাকার চাকরি, ৫৯ কোটির সাম্রাজ্য—পাসপোর্ট কর্মকর্তার সম্পদে চাঞ্চল্য! ৩ মাসে ২৫০ আগুন: কুমিল্লায় ফায়ার স্টেশন সংকটে বাড়ছে কোটি টাকার ক্ষতি ইউনূস ও আসিফ নজরুল ইস্যুতে তোলপাড়—নাঈম নিজামের পোস্টে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া ১০ বছরেও বিচারহীন তনু হত্যা—অবশেষে ৩ সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের সুদখোর ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হলো ইতালির উপকূলে ভয়াবহ নৌকাডুবি, ১০৫ আরোহীর মধ্যে নিখোঁজ অন্তত ৭১

আসিফ মাহমুদ ও তার বাবার কর্মকাণ্ডে অতিষ্ঠ মুরাদনগরবাসী, বিক্ষোভে সংঘর্ষে আহত ১২

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী
  • আপডেট করা হয়েছে বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 আসিফ মাহমুদ ও তার বাবার ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লার মুরাদনগর। বিক্ষোভে হামলা-পাল্টা হামলায় রক্তাক্ত হলো জনপদ।

আসিফ মাহমুদ ও তার বাবার কর্মকাণ্ডে অতিষ্ঠ মুরাদনগরবাসী। দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, দম্ভ এবং দলীয় বলয়ের অপশক্তি দ্বারা এলাকাজুড়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ তৈরি করেছে। এরই জেরে বুধবার (৩০ জুলাই) এনসিপি সমর্থকদের ডাকা সমাবেশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হামলা-পাল্টা হামলায় আহত হয়েছে অন্তত ১২ জন।

বিকেলে মুরাদনগর চত্বরে পূর্বঘোষিত এনসিপি সমাবেশ শুরু হতেই পাশের জেলা পরিষদের মার্কেট থেকে ছোড়া হয় ইট-পাটকেল। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

ঘটনায় আহত ইউপি সদস্য শেখর জানান, “আমরা শান্তিপূর্ণভাবে আল্লাহ চত্বরে সমাবেশ শুরু করতেই হঠাৎ আমাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। এতে আমার মাথা ফেটে যায়।”
অন্যদিকে, নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়।”

তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ভিন্ন। তাদের অভিযোগ, বাপ ছেলের বেসামাল কর্মকাণ্ডে এলাকায় ক্রমাগত উত্তেজনার সৃষ্টি করছে। বিক্ষোভের নামে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে।

মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, “এনসিপির একটি বিক্ষোভ সমাবেশ চলাকালীন হঠাৎ ইটপাটকেল ছোড়া শুরু হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার উৎস খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেষমেশ, সাধারণ মানুষের বক্তব্যে স্পষ্ট—
বাপ ছেলের কর্মকাণ্ডে মুরাদনগরের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখনই লাগাম টানা না গেলে অশান্তি আরও বাড়বে।”

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা