1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার: নাশকতা মামলায় ডিবি পুলিশের অভিযান  
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
নিষিদ্ধের দিনেই উল্টো স্রোত,ফেসবুকে বিক্ষোভের ঝড়, আ’লীগে যোগ দিয়ে শক্ত বার্তা হারুন আল রশিদের! কুমিল্লা মেডিকেলে শিশুদের ‘গাদাগাদি’—দেড় বছর ধরে তালাবদ্ধ পড়ে ১০০ শয্যার শিশু হাসপাতাল! নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: মুরাদনগরের বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক—১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি, দেবীদ্বারে তোলপাড়! ৪৫ হাজার টাকার চাকরি, ৫৯ কোটির সাম্রাজ্য—পাসপোর্ট কর্মকর্তার সম্পদে চাঞ্চল্য! ৩ মাসে ২৫০ আগুন: কুমিল্লায় ফায়ার স্টেশন সংকটে বাড়ছে কোটি টাকার ক্ষতি ইউনূস ও আসিফ নজরুল ইস্যুতে তোলপাড়—নাঈম নিজামের পোস্টে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া ১০ বছরেও বিচারহীন তনু হত্যা—অবশেষে ৩ সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের সুদখোর ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হলো ইতালির উপকূলে ভয়াবহ নৌকাডুবি, ১০৫ আরোহীর মধ্যে নিখোঁজ অন্তত ৭১

নাশকতা মামলায় ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার, কারাগারে প্রেরণ

Reporter Name
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ছাত্রলীগ সভাপতি রাফি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার হওয়ার ঘটনায় কুমিল্লা রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) সকালে ফেনীর মহিপাল থেকে গ্রেফতার করে কুমিল্লা ডিবি পুলিশ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ রাফির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি রাফি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ কুমিল্লায় হঠাৎ সরকারবিরোধী মিছিল ও নাশকতা চালিয়ে ভারতের কলকাতায় পালিয়ে যান। সেখান থেকে গোপনে ফের কুমিল্লায় ফিরে এলে গোয়েন্দা সংস্থার নজরদারিতে পড়ে যান তিনি।

ছাত্রলীগ সভাপতি রাফি

নাশকতার কথিত অভিযোগে কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও রাফি মহাসড়কের বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরির জন্য বারবার মিছিল ও উত্তেজনাকর কর্মসূচি চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টরা প্রতিক্রিয়ায় জানান, মিথ্যা অপবাদে ছাত্রলীগের একজন নির্বাচিত সভাপতি রাফিকে গ্রেফতার করে পুলিশ অবৈধ সরকারকে খুশি করতে চাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে প্রতিদিন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সচেতন মহল এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন।

ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা